Amavasya Yog 2023: অমাবস্যা যোগের অশুভ প্রভাবে খরচে লাগাম দেবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ সম্পর্ক রয়েছে। গ্রহরা তার স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। গ্রহরা তারা শুভ ও অশুভ নানান যোগও তৈরি করে থাকেন।

১৭ অগাস্ট দুপুর ১ টা ২৯ মিনিটে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করেছে। বর্তমানে চাঁদ সেখানে উপস্থিত রয়েছে। চাঁদ এবং সূর্যের মিলনে তৈরি হয়েছে 'অমাবস্যা যোগ’। এই যোগ অত্যন্ত অশুভ। এসময় কিছু রাশির খুব সাবধানে থাকতে হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Amavasya Yog 2023

বৃশ্চিক রাশি

অমাবস্যা যোগের অশুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের উপর। এসময় আপনাকে খুব সাবধানে থাকতে হবে। মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে সকলকে। সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভেবে যাবেন।আত্মবিশ্বাস ক্রমশ কমতে থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। যে কারণে আপনি কখনোও সুখী হবেন না, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার অশান্তি লেগে থাকবে। তর্ক-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন, না হলে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাকে। এসময় আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে।

মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। কোনও কাজে আপনার সফলতা আসবে না। মানসিক চাপ বাড়তে থাকবে। সেই জন্য একটু সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন না। এই সময় আপনারা অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। যদি নতুন ব্যবসা করেন, সেখানে অর্থ বিনিয়োগ করতে পারেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। তবেই জীবনে আপনার সাফল্য আসবে।

Amavasya Yog 2023

কুম্ভ রাশি

অমাবস্যা যোগের অশুভ প্রভাব পড়বে কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের উপর। এসময় কোনও কাজেই আপনার সফলতা আসবে না। শুধু তাই নয়, দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না।শরীর খারাপ বলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিবারের সঙ্গে অশান্তি লেগে থাকবে। শুধু তাই নয়, এরা কোনোও কাজেই এগোতে পারবেন না। বাবা-মায়ের সঙ্গে তাদের অশান্তি বাঁধবে। কোনও শুভ কাজ করার আগে বাবা মায়ের পরামর্শ নিন। আপনার আর্থিক দিকে এতটাই অভাব আসবে যে আপনি মাথা ঠাণ্ডা রাখতে পারবেন না, যে কারণে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। শরীরের দিকে বিশেষ যত্ন নিন, বাবা-মায়ের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+