Amavasya Tithi: আষাঢ়ের এই অমাবস্যা নাকি 'অশুভ', শুক্রবারে কী করবেন, কী করবেন না
আষাঢ় মাসের অমাবস্যা তিথি পড়ছে শুক্রবার। আর এই অমাবস্যাকে বলা হয় দর্শা অমাবস্যা। শুক্রবার, ৯ জুলাই ভোর ৫ টা ১৬ মিনিটে শুরু হবে এই অমাবস্যা তিথি, থাকবে সকাল ৬ টা ৪৬ মিনিট পর্যন্ত।
আষাঢ় মাসের অমাবস্যা তিথি পড়ছে শুক্রবার। আর এই অমাবস্যাকে বলা হয় দর্শা অমাবস্যা। শুক্রবার, ৯ জুলাই ভোর ৫ টা ১৬ মিনিটে শুরু হবে এই অমাবস্যা তিথি, থাকবে সকাল ৬ টা ৪৬ মিনিট পর্যন্ত।
এই অমবস্যা তিথি অনেক ক্ষেত্রে যথেষ্ট বিশেষ! ফলে অনেকে আষাঢ় মাসের এই অমবস্যা তিথিকে যথেষ্ট গুরুত্বের সঙে নেয়। তবে এই সময়ে এই কাজ করলে কিছুটা হলেও সময় ভালো আসতে পারে জীবনে।

অমাবস্যাকে অশুভ বলে ধরে নেওয়া হয়
হিন্দু মতে অমাবস্যাকে অশুভ বলে ধরে নেওয়া হয়। অনেকেই এই দিনে শ্রাদ্ধের রীতি পালন করেন। মনে করা হয় এই দিনে শ্রাদ্ধানুষ্ঠান করলে মৃত মানুষের আত্মা শান্তি পায়।

কালসর্প দশা পূজাও করেন অনেকে
কালসর্প দশা পূজাও করেন অনেকে। সোমবার পড়লে তাকে সোমবতী অমাবস্যা ও শনিবার পড়লে তাকে শনি অমাবস্যা বলা হয়। কারও কুণ্ডলীতে দশা বা বিপদ থাকলে তাঁরা কালসর্প পূজা করেন। এই পূজায় পঞ্চাক্ষরী মন্ত্র পাঠ করা হয়। উচ্চারণ করতে হয় ওম নমঃ শিবায় অথবা দশা না কাটা পর্যন্ত প্রত্যেকদিন ১০৮ বার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয়। কেউ যদি বীজ মন্ত্র বা রাহু মন্ত্র জানেন, তাহলে তিনি তা জপ করতে পারেন ১০৮ বার।

বটগাছে জল দিলেও ভাল হয়
এ ছাড়া প্রত্যেক দিন সকালে-বিকেলে বটগাছে জল দিলেও ভাল হয়। পাশাপাশি নাগ পঞ্চমীতে নাগ দেবতার পুজো করলেও কাটে বিপদ। আসলে অমাবস্যার দিনে আকাশে চাঁদ দেখা যায় না। ওই তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান এমন হয়, যাতে রাতের আকাশে চাঁদ দেখা যায় না পৃথিবী থেকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications