Surya Grahan 2023: অমাবস্যার মধ্যেই লাগবে গ্রহণ! কতটা প্রভাব এই রাশির জাতকদের উপর

Horoscope Rashifal 20-april-2023: বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মোট ১২ টি রাশির কথা বলা হয়েছে। গ্রহ-নক্ষত্র বিচার করে রাশিফল নির্নয় করা হয়। আগামীকাল বৃহস্পতিবার রয়েছে অমাবস্যা যোগ। আর এর মধ্যেই পড়েছে সূর্যগ্রহণ। একে অমবস্যা অন্যদিকে সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্রীদের মতে, বিরল যোগ হতে চলেছে। আর এই সময় প্রভাব পড়তে চলেছে বেশ কয়েকটি রাশির উপর।

কোন রাশির উপর কি কি প্রভাব পড়তে চলেছে এই প্রতিবেদনে সেই বিষয়গুলি আলোচনা করা হল।

মেষ

মেষ

মন প্রসন্ন থাকবে। ধর্জ্যে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে বাড়ি এবং পরিবারে ধার্মিক কাজ হতে পারে। জামা-কাপড় কেনার খরচ বাড়বে। চাকরিতে বিদেশ যোগ তৈরি হতে পারে।

বৃষ

বৃষ

বিবাদের মধ্যে জড়াতে পারেন। বেকার যুবকদের ক্রোধ সম্বরণের কথা বলা হচ্ছে। এই সময়ে শরীরের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। কোনও সম্পত্তি থেকে আয় হতে পারে। পরিবারের মধ্যে পুজোর সম্ভাবনা তৈরি হতে পারে।

মিথুন

মিথুন

গ্রহণ চলাকালীন মনকে শান্ত রাখুন। এমনকি ভাবনাকেও আয়ত্তে মধ্যে রাখার কথা বলা হয়েছে। সন্তান সুখের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে জীবন সঙ্গীর শরীরের দিকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে।

কর্ক

কর্ক

আত্মবিশ্বাস রাখতে বলা হয়েছে। পরিবারের প্রতি বিশেষ যত্নবান হোন। এমনকি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের খেয়াল রাখার বলা হয়েছে। খরচের পাশাপাশি আয়ও বাড়বে।

সিংহ রাশি

সিংহ রাশি

মন অশান্ত থাকবে। রাগকে সামলে রাখুন। কাজ কিংবা ব্যবসার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হতে পারে। তবে পরিবারের সঙ্গে থাকার কথা বলা হয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

মনের মধ্যে নিরাশা থাকবে। ধরজশিলতা রাখার কথা বলা হয়েছে। চাকরি ক্ষেত্রে বদলের সুযোগ তৈরি হতে পারে এই রাশির জাতকদের।

তুলা

তুলা

সসূর্যগ্রহণ এবং অমবস্যার কারণে এই রাশির জাতকদের উপর বেশ কিছু প্রভাব পড়বে। তপবে আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু ধরজের ক্ষেত্রে চ্যুতি ঘটতে পারে। চাকরিতে পরিবর্তনের যোগ তৈরি হতে পারে। এমনকি উঁচু কোনও পদ পেতে পারেন। এমনকি আয়েও বৃদ্ধি হবে বলে দেখা যাচ্ছে।

বৃশ্চিক

বৃশ্চিক

মন অশান্ত থাকবে। কিন্তু সেই সময় শান্ত থাকার পরামর্শ। এমনকি পরিবারের মধ্যেও অশান্ত পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু শান্ত থাকার কথা বলা হচ্ছে। চাকরিতে সাহায্য পেতে পারেন এই রাশির জাতকরা।

ধনু

ধনু

মন অশান্ত থাকবে। আত্মবিশ্বাসে ধাক্কা লাগতে পারে এই রাশ্র জাতকদের। তবে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি লাভ রয়েছে। বন্ধুর সাহায্য পেতে পারেন কোনও কাজে। পাশাপাশি পরিশ্রমও বাড়বে।

মকর

মকর

পড়াশুনার প্রতি টান তৈরি হতে পারে। এমকি শিক্ষা ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ তৈরি হতে পারে। কাজের ফল হাতেনাতে পাবেন এই রাশির জাতকরা।

কুম্ভ

কুম্ভ

চাকরিতে বিদেশ যাত্রার সুযোগ হবে। এমপ্নকি আয় বৃদ্ধি হবে এই রাশির জাতকদের।

 মীন

মীন

আত্মবিশ্বাসে ব্যাঘাত ঘটতে পারে। কোনও আলোচনার ক্ষেত্রে কি বলছেন মাথায় রাখুন। যে লক্ষ্যে আপনি এগোচ্ছেন সেই সুফল পাওয়ার যোগ এই সময়ে তৈরি হতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+