প্রেম দিবসে কোন রাশি কীভাবে নিজের সঙ্গীর সঙ্গে কাটাতে পছন্দ করেন জেনে নিন

এক রাত পরেই প্রেম দিবসে মত্ত হবে গোটা বিশ্ব। আর রোমান্টিক কাপলরা এই বিশেষ দিনে সারপ্রাইজ কে না পছন্দ করেন। প্রেমিক প্রেমিকারা নিজেদের সবচেয়ে কাঙ্খিত পদ্ধতিতে ১৪ ফেব্রুয়ারি সেলিব্রেট করতে পছন্দ করেন। নিজের প্রিয় মানুষকে নানা উপহার, রোম্যান্টিক ডেট কিংবা পছন্দের কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে থাকেন সকলেই। কিন্তু জানেন কি? কোন ব্যক্তি কতটা রোম্যান্টিক হয়ে থাকেন, কোন মানুষ কেমন উপহার দিতে বা পেতে পছন্দ করেন তা সম্পূর্ণ নির্ভর করে সেই ব্যক্তির রাশির উপর। তাই প্রেম দিবসের প্রাক্কালে জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী কোন কোন মানুষ কেমন ভাবে পালন করতে চলেছেন ২০২২ সালের ভ্যালেন্টাইন্স ডে।

মেষ রাশি

মেষ রাশি

মেষরাশির জাতক জাতিকারা সর্বদা জীবনীশক্তিতে ভরপুর থাকেন। তাই তাঁরা যে কোনও উৎসবে জাঁকজমক ভাবে পালন করতে পছন্দ করে থাকেন। ভ্যালেন্টাইন্স ডের ক্ষেত্রেও সঙ্গীকে নিয়ে ভরপুর আনন্দ করার সুযোগ কখনই হাতছাড়া করতে চান না। এই বিশেষ দিনে এই রাশির জাতক জাতিকারা কোনও অ্যাডভেঞ্চারাসাস ডেটিং-এ যেতে খুব পছন্দ করেন।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকারা আরামদায়ক জীবনধারা উপভোগ করতে এবং তাদের নিজস্ব গতিতে কাজ করতে পছন্দ করেন। পছন্দের মানুষের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে তে স্পেশাল ডেটে যাওয়া, খুবই রোম্যান্টিক কোনও আবহাওয়ায় যুগলে একসঙ্গে সময় কাটানো, কিংবা বাড়িতেই ফুল ও বেলুন দিয়ে ঘর সাজিয়ে একসঙ্গে সুন্দর সময় কাটাতে খুবই পছন্দ করেন এই রাশির ব্যক্তিরা।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা খুব খোলামেলা স্বভাবের হয়ে থাকেন। তাই ভ্যালেন্টাইন্স ডে'র দিনেও যুগল একা একা নয় বরং বন্ধু বান্ধব সকলের সঙ্গে একত্রে পার্টি করা বা সময় কাটাতেই বেশি পছন্দ করেন তাঁরা, এছারা হই-হুল্লোড় করে প্রেম দিবস পালন করতে খুবি পছন্দ করেন এই রাশির ব্যক্তিরা।

কর্কট রাশি

কর্কট রাশি


এই রাশির জাতক জাতিকারা তাঁদের সঙ্গীদের প্রতি অনেক যত্ন এবং স্নেহ বর্ষণ করার জন্য সর্বদা তৎপর থাকেন। ভ্যালেন্টাইন্স ডে সেই রোমান্টিক বন্ধনটিকে আরও গভীর করার সেরা সুযোগ হতে পারে। কর্কট রাশির জাতকরা বাড়িতে থেকেই পরিবার ও প্রিয়জনেদের সঙ্গে বিশেষ সময় কাটাতে পছন্দ করেন। প্রেমিকার হাতের রান্না করা খাবার ও কেক এঁদের খুব প্রিয়।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা সব সময় নিজে সকলের আকর্ষণের কেন্দ্রে থাকতে পছন্দ করেন। ভালোবাসা দিবসকে একটি স্মরণীয় দিন হিসেবে পালন করতেই পছন্দ করেন তাঁরা। নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে রাজকীয় ভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা খুবই পছন্দের এই রাশির জাতক জাতিকাদের কাছে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকারা খুবই বাস্তববাদী হয়ে থাকেন। তাই ভ্যাআলেন্টাইন্স ডে উপলক্ষে আলাদা করে কিছু তথাকথিত রোম্যান্টিক ডেট কিংবা গ্র্যান্ড সেলিব্রেশন তেমন একটা পছন্দ করেননা তাঁরা। বরং নিজের হাতে রান্না করে প্রিয় মানুষকে খাওয়ানো কিংবা নিজের হাতে বানিয়ে কিছু সুন্দর উপহার দেওয়াই তাঁদের পছন্দ।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকারা প্রেম এবং রোম্যান্সের সঙ্গে অবিচ্ছেদ্য যোগাযোগ রাখেন। অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব দিনই ভ্যালেন্টাইন্স ডে। তাই প্রেম দিবসের দিন নিজের সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করতে খুবই পছন্দ করেন। উপহার থেকে রোম্যান্টিক ডেট, সব কিছুর ক্ষেত্রেই এই রাশির প্রেমিক প্রেমিকাদের জুড়ি মেলা ভার।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন। এরা নিজেদের সঙ্গীর সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্কের জন্য আকাঙ্ক্ষা করেন। ভালোবাসা দিবসে প্রেমের কবিতা শোনা বা একটি রোম্যান্টিক গল্প পড়া খুব পছন্দ করেন এঁরা।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা খুব ভ্রমণপ্রিয় হয়ে থাকেন। তাই প্রেম দিবসের দিনেও তাঁরা কোথাও পছন্দের জায়গায় ঘুরতে যেতে খুব ভালোবাসেন। কোনও হলিডে ডেস্টিনেশনে রিসর্ট বুকিং করে নিজের পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে রোম্যান্টিক সময় কাটানোই সবথেকে প্রিয় এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির ব্যক্তিরা তাঁদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিশ্রম করে হৃদয় জয় করতে চান। কোনও ভালো খাবার রান্না করে সঙ্গীকে খাওয়ানো কিংবা কিছু উপহার দেওয়া পছন্দ করেন এই রাশির লোকেরা।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকারা তাঁদের সঙ্গীর কাছে অনুভূতি প্রকাশের ক্ষেত্রে কিছুটা আবেগহীন বলে পরিচিত। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তে এই রাশির জাতকরা খুব চেষ্টা করেন তাঁদের সঙ্গীকে যাতে খুশি করা যায় সেই জন্য। ভালবাসা প্রদর্শন করতে পারে এবং তাঁদের সঙ্গীর মন জয় করতে কুম্ভ রাশির জাতক জাতিকারা নানা রকমের উপহার কিনতে পছন্দ করেন। সেই সঙ্গে সঙ্গীর কাছ থেকে কোনও কাজের জিনিস উপহার হিসেবে পেতে খুব পছন্দ করেন এই রাশির জাতক জাতিকারা।

মীন রাশি

মীন রাশি

মীন রাশি প্রায়শই কল্পনার জগতে বিরাজ করতে ভালোবাসেন। সঙ্গীর মধ্যে রোমান্টিক মনোভাব খুবই পছন্দের এই রাশির ব্যক্তিদের। সেই সঙ্গে নিজের ভালোবাসার মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং যত্নশীল হওয়ার কারণে ভালোবাসার দিনটিকে বিশেষ করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকেন তাঁরা। এই রাশির ব্যক্তিরা প্রেমিক বা প্রেমিকাকে সুন্দর ছবি এঁকে দিতে বা কবিতা লিখে উৎসর্গ করতে পছন্দ করেন।

( এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+