এই ফল ছাড়া সমস্ত পুজো, শুভ কাজই অসম্পূর্ণ, জানুন এই শ্রীফলের বিশেষ মাহাত্ম্য

এই ফল ছাড়া সমস্ত পুজো, শুভ কাজই অসম্পূর্ণ, জানুন এই শ্রীফলের বিশেষ মাহাত্ম্য

নারকেল ছাড়া সব পুজোই অসম্পূর্ণ। পুজোতে নারকেলের গুরুত্ব অসীম। সনাতন ধর্মে প্রায় সব দেব–দেবীকেই নারকেল অর্পণ করা হয়। বলা হয় যে যে কোনও পুজো এবং মঙ্গল কাজ বিনা নারকেলে সম্পূর্ণ হয় না আর এই কারণেই নারকেলকে শ্রীফলও বলা হয়। ধর্ম–পুরাণ অনুযায়ী নারকেলকে সবচেয়ে পবিত্র ফল হিসাবে মনে করা হয়। কারণ এরমধ্যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বাস করেন। বলা হয় যে ভক্ত যদি ভগবানের শ্রীচরণে নারকেল অর্পণ করেন তবে তাঁর সব দুঃখ–দুর্দশা দূর হয়ে যায়।


শুভ কাজে নারকেল ভাঙার কারণ

শুভ কাজে নারকেল ভাঙার কারণ

ভগবানকে নারকেল অর্পণ করার পাশাপাশি প্রত্যেক শুভ কাজে নারকেল ভাঙাও হয়। নারকেল প্রধাত প্রসাদে ব্যবহৃত হয়। এছাড়াও কয়েকদিন ধরে চলা ভ্রতর সংকল্প ভগবানকে নারকেল অর্পণ করার পরই নেওয়া হয়। এর পাশাপাশি পুজোয় নারকেল ভাঙার অর্থ হল ব্যক্তি নিজে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। এমনকী আগেকার সময় বলির পরম্পরা ভাঙার জন্য তার জায়গায় নারকেল অর্পণের পরম্পরা শুরু করে দেওয়া হয়।

 নারকেলের গাছ শুভ হয়

নারকেলের গাছ শুভ হয়

ধর্ম ও জ্যোতিষ দুই ক্ষেত্রেই নারকেল গাছকে খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে নারকেলের গাছ থাকলে অনেক বাস্তু ত্রুটি থেকে মুক্ত হওয়া যায়। অন্যদিকে নারকেল গাছের পুজো করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। জন্মছকের দোষকে দূর করার জন্য নারকেল গাছের পুজোর বিধান দেওয়া হয়। বলা হয় যে ভগবান বিষ্ণু যখন এই ধরাতলে অবতার হয়ে জন্ম নিয়েছিলেন, নিজের সঙ্গে মা লক্ষ্মী, নারকেলের গাছ ও কামধেনু সঙ্গে নিয়ে এসেছিলেন। নারকেলের গাছকে কল্পবৃক্ষও বলা হয়। এছাড়াও একে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যাঁর বাড়িতে নারকেলের গাছ থাকে তাঁর ধন-সম্পত্তির অভাব হয় না।

কল্পবৃক্ষ নারকেল গাছ

কল্পবৃক্ষ নারকেল গাছ

সংস্কৃতে নারকেল গাছকে কল্পবৃক্ষ, স্বর্গের বৃক্ষ বলা হয়। কারণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব উপাদানই এতে রয়েছে। আসলে নারকেল গাছের প্রায় সব অংশই দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়।

শ্রীফল নারকেল

শ্রীফল নারকেল

নারকেলকে আবার শ্রীফল বলা হয়। তবে সমস্ত নারকেল শ্রীফল নয়। শুধুমাত্র একাক্ষী নারকেলকেই শ্রীফল বলা হয়। যে ফল শ্রী অর্থাৎ লক্ষ্মী প্রদাতা, তাই শ্রীফল। শতাধিক নারকেলের মধ্যে একটি শ্রীফল হয়। নারকেল মাত্রই শুভ। কিন্তু সমস্ত নারকেলের মধ্যে একাক্ষী অর্থাৎ এক চোখ বিশিষ্ট নারকেলকে লক্ষ্মী প্রদানকারী মনে করা হয়। যাঁর কাছে এই একাক্ষী নারকেল থাকে, সেই ব্যক্তির জীবনে অর্থাভাব দেখা দেয় না। একাক্ষী নারকেলে কেবল দুটি ছিদ্র থাকে। যার একটি চোখ ও অপরটি মুখ হয়। এর আকার ছোট এবং এতে দুটি রেখা থাকে। এই একাক্ষী নারকেলকেই শ্রীফল বলা হয়। এই নারকেল থাকলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। তবে এটি অত্যন্ত দুর্লভ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+