আলিয়া থেকে প্রিয়াঙ্কা, ‌ইনস্টাগ্রামের পোস্ট থেকে এই তারকারা কত কোটি টাকা উপার্জন করে জানুন

আলিয়া থেকে প্রিয়াঙ্কা, ‌ইনস্টাগ্রামের পোস্ট থেকে এই তারকারা কত কোটি টাকা উপার্জন করে জানুন

সোশ্যাল মিডিয়ায় এখন ফেসবুকের চেয়েও বেশি জনপ্রিয় ইনস্টাগ্রাম। সাধারণের পাশাপাশি বলিউড তারকাদেরও ইনস্টাগ্রাম রয়েছে এবং তাঁরা এখানে একাধিক বিষয়–ছবি পোস্ট করে থাকেন। তাঁদের এক–একটা পোস্ট যেন নেট দুনিয়ায় ঝড় তোলে। এর পাশাপাশি তাঁদের ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। বিজ্ঞাপন বা কোনও স্পনসরের পোস্টের জন্য এঁদের দিতে হয় মোটা। এবার জেনে নিন বলিউড তারকারা কে কত টাকা পান ইনস্টাগ্রাম থেকে।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তী অমিতাভ বচ্চন সর্বদাই অ্যাক্টিভ। যে কোনও পোস্ট বা ছবি ভাইরাল হতে মুহূর্ত সময় নেয় না। ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চনের ২ কোটি ৬৬ লক্ষ ফলোয়ার্স এবং তিনি প্রত্যেক স্পনসর পোস্টের জন্য ৫০ লক্ষ টাকা নেন।

শাহরুখ খান

শাহরুখ খান

বি-টাউনের বাদশা শাহরুখ খান। তাঁর একটি পোস্ট বা ভিডিও পৌঁছে যায় লক্ষাধিক ভক্তের কাছে। আর হবেই বা না কেন তিনি লক্ষাধিক ভক্তের মনে রাজ করে রয়েছেন। বড় পর্দা থেকে বেশ কিছু বছর দূরে থাকলেও তাঁর ক্রেজ একটু কমেনি। এসআরকে প্রতিটি পোস্টের জন্য কমপক্ষে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা আয় করেন বলে জানা গিয়েছে।

 প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া ডিভা প্রিয়াঙ্কা চোপড়া ফ্যান ফলোয়ার্স ইনস্টাগ্রামে কম কিছু নয়। তাঁর ফ্যাশন থেকে নিক জোনাসের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভক্তরা বরাবরই পছন্দ করে এসেছেন। বলিউড তারকাদের মধ্যে সর্বাধিক টাকা নেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ডিভা ১.‌৮০ কোটি টাকা করে নেন।

আলিয়া ভাট

আলিয়া ভাট

বলিউডে সবার কনিষ্ঠ হলেও তিনিও ইনস্টাগ্রামে যথেষ্ট অ্যাক্টিভ থাকেন এবং ভক্তদের কাছে তিনি অত্যাধিক জনপ্রিয়। ফলোয়ার্সের সংখ্যা কম নয় আলিয়া ভাটেরও। গাঙ্গুবাই অভিনেত্রী তাঁর বিয়ের ছবি পোস্ট করে যথেষ্ট অর্থ কামিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টে আয় করেন ১ কোটি টাকা করে।

পদ্মাবত থেকে বিল্লু, বিতর্কের পর বলিউডে এই সিনেমাগুলির নাম পরিবর্তন করা হয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+