চলতি বছর কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া, জানুন তাৎপর্য, দেখুন সোনা কেনার শুভ সময়
জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় প্রত্যেক বছর বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয় তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে দেখেন মানুষ। এই বিশেষ দিনে যদি কোনও ব্যক্তি কোনও শুভ কাজ করে থাকেন তার জীবনে সাফল্য আসে এবং সে সেই শুভ কাজে সাফল্য অর্জন করতে পারেন।

বিবাহের জন্য শুভ দিন
বিবাহের জন্য অক্ষয় তৃতীয়া দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাছাড়াও এই দিনটিতে সোনা কেনা অত্যন্ত শুভ। জানুন শুভ সময়, তারিখ ও গুরুত্ব সম্পর্কে।

শুভ সময়, তারিখ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তিথিতে এই অক্ষয় তৃতীয়া পালিত হয়। চলতি বছর ২২ এপ্রিল এই অক্ষয় তৃতীয়া পালন করবেন দেশবাসী। সকাল ৭ টা ৪৮ মিনিট থেকে শুরু হবে শুভ সময়, যা চলবে পরের দিন সকাল ৭ টা ৪৬ মিনিট পর্যন্ত। তবে ২২ এপ্রিল অক্ষয় তৃতীয়া পালিত হবে।

সোনার কেনার শুভ মুহূর্ত
২২ এপ্রিল শনিবার সকাল ৭ টা ৪৮ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ২৩ এপ্রিল রবিবার ভোর ৫ টা ৪৭ ভোর থেকে সকাল ৭ টা ৪৬ মিনিট পর্যন্ত। শুভ সময়ের মধ্যে আপনারা সোনা কিনতে পারেন। এটি সময়ে সোনার কেনার জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়।

জানুন তাৎপর্য সম্পর্কে
কথিত আছে, ভগবান বিষ্ণু এই বিশেষ দিনে ষষ্ঠ অবতারে ও শ্রী পরশুরামও অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেছিলেন। এর জন্য সত্য যুগ ও ক্রেতা যুগের বিশেষ সূচনা হয়েছিল। অন্যদিকে, এই সময় সূর্য দেবতা মেষ রাশিতে থাকে এবং চন্দ্র বৃষ রাশিতে থাকে। বৃষ রাশিতে উচ্চ স্থানে থাকে চন্দ্র। বলা হয়, এই শুভ তিথিতে গঙ্গার আগমন ঘটেছিল পৃথিবীতে।

অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনুন
জ্যোতিষশাস্ত্রে বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। তাই এই সময় থেকে এই দিনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে যে ব্যক্তি কোনও শুভ কাজ করেন তার জীবনে সাফল্য লেগে থাকে। তাছাড়া আপনি যদি এই বিশেষ দিনে সোনা বা রুপো কিনে ঘরে আনেন, তাহলে আপনার ধন সম্পদে ঘর ভরে থাকবে।
সেই সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে আপনার বাড়ি হাসিখুশিতে ভরে থাকবে। আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। আপনি জীবনে সব কাজেই সাফল্য অর্জন করতে পারবেন।












Click it and Unblock the Notifications