চলতি বছর কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া, জানুন সময়, এদিন কেন করবেন দেবী লক্ষ্মীর পুজো?

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। এই সময়টি অত্যন্ত শুভ। এসময় আপনি যেকোনও শুভ কাজ করতে পারেন।

এই দিনে সোনা, রুপোর জিনিস কিনতে পারেন। বাড়ির নতুন কোনও দামি জিনিস কিনতে পারেন। যা কেনা অত্যন্ত শুভ। চলতি বছর ১০ মে শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। জানুন শুভ সময়।

Akshaya Tritiya

  • শুভ সময়

১০ মে শুক্রবার ভোর ৪ টে ১৬ মিনিট থেকে শুরু হবে শুভ সময়। যা চলবে ১১ মে সকাল ভোর ২ টো ৫১ মিনিটে পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দেখতে গেলে এই দিনটি অত্যন্ত শুভ। এই দিনে সূর্য ও চন্দ্র নিজের রাশিতে অবস্থান করবে।

  • তৈরি হচ্ছে রবি যোগ

অক্ষয় তৃতীয়ার শুভ সময় সকাল ৫ টা ৪৮ থেকে শুরু হবে, যা চলবে দুপুর ১২ টা ২২ মিনিট পর্যন্ত। এই সময় আপনি যেকোনও শুভ কাজে হাত দিতে পারেন। তাহলে সেই কাজে আপনি দ্বিগুণ সফলতা অর্জন করতে পারবেন। এই সময়ে তৈরি হবে 'রবি যোগ’। এই সময় যদি আপনি পুজো করেন তাহলে দেবতার বিশেষ কৃপা পাবেন এবং আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার।

  • দেবী লক্ষ্মীর পুজো করুন

অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেবীর পুজো করলে আর্থিক দিকে খুব লাভ হবে। এই দিন ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। এই বিশেষ দিনে কৃষ্ণ যুধিষ্ঠিরকে অক্ষয়পাত্র দান করেছিলেন। এই দিনে যদি আপনি কাউকে দান করেন, তাহলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে এবং আর্থিক দিকেও খুব লাভ হবে।

  • কী কী বাড়িতে আনা খুব শুভ

এদিন যানবাহন ক্রয়-বিক্রয় করলে বা বিয়ে করলে বা যেকোনোও শুভ কাজ করলে আপনার জীবনে সফলতা আসবে। অক্ষয় তৃতীয়ার দিন একমুখী নারকেল, দক্ষিণাবর্তী শঙ্খ, শিবলিঙ্গ বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এগুলি বাড়িতে আনলে আর্থিক দিকে খুব লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+