Akshaya Tritiya 2025:অক্ষয় তৃতীয়ায় বাড়ির এই দিকে প্রদীপ জ্বালালেই পাবেন মা লক্ষ্মীর কৃপা, কাটবে আর্থিক সঙ্কটও

অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ একটি দিন। হিন্দুধর্মে এই দিনটির অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই দিনে যেকোনও শুভ কাজ করলে আপনারা শুভ ফল পাবেন। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মী, ভগবান বিষ্ণু ও কুবের দেবতার পুজো করা হয়।

যদি আপনি আর্থিক সঙ্কট কাটাতে চান ও দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির এই জায়গাগুলিতে প্রদীপ জ্বালান। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি।

Akshaya Tritiya 2025


পরিবারের সদস্যদের সঙ্গেও সকলে সুখে, শান্তিতে থাকতে পারবেন। জানুন এদিন বাড়ির কোন কোন দিকে প্রদীপ জ্বালানো শুভ। এই দিনে বাড়িতে এই জায়গা গুলিতে প্রদীপ জালালে আপনার ধন-সম্পদ বাড়তে থাকবে। ঘরে সুখ, শান্তি আসবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না আপনি।

বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালাবেন

বাড়ির উত্তর দিকটি সম্পদের দেবতা কুবের ও দেবী লক্ষ্মীর দিক বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন এদিকে ঘরে প্রদীপ জ্বালালে আপনার ধন, সম্পদ বাড়তে থাকবে। সেই সঙ্গে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। আর্থিক দিকেও যথেষ্ট লাভ করতে পারবেন।

যেখানে জল রাখেন

বাড়ির রান্নাঘরের একটি বিশেষ জায়গা রয়েছে। যেখানে আপনি খাবার জল রাখেন। যেটি পূর্বপুরুষদের স্থান বলা হয়। এখানে একটি প্রদীপ জ্বালান। বিশেষ করে এটি করলে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। সেই সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। জীবনে কোনও কাজে পিছিয়ে পড়বেন না।

জলাশয়ে

তাছাড়াও আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও কুকুর কিংবা কোনও জলাশয় থাকে, তাহলে সেখানে প্রদীপ জ্বালাতে পারেন। এতে আপনি দেব দেবতাদের বিশেষ আশীর্বাদ পাবেন। এতে আপনার জীবনেও সফলতা আসবে।

প্রধান দরজার সামনে এটা রাখুন

বাড়ির প্রধান দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। সেই সঙ্গে অক্ষয় তৃতীয়ার দিন গিয়ে মাটির প্রদীপে ঘিয়ের তেল দিয়ে জ্বালাবেন। এটি অত্যন্ত শুভ। এতে আপনি দেবী লক্ষ্মীর কৃপা পাবেন। এতে আপনার ধন ও সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বারা খুলবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+