Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় কোন শুভ ক্ষণে কিনবেন সোনা, এদিন কোন কাজ করা শুভ
অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ একটি দিন। এই দিন সোনা কেনা অত্যন্ত শুভ। আর এদিন প্রতিবছর অক্ষয় তৃতীয়া আড়ম্বরের সঙ্গে পালন করেন সকলে। চলতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। এদিন ভগবান বিষ্ণু, মা লক্ষী ও কুবের দেবতার পুজো করেন, তাহলে ধন,সম্পদ বাড়তে থাকবে।
তারপর সোনা, পিতলের ইত্যাদি কেনা ও দান করা শুভ। এই বিশেষ দিনে দেবী লক্ষ্মীকে খুশি করতে আপনি কিন্তু তাকে ভোগ রান্না করে দিতে পারেন। এতে আপনার আর্থিকদিকেও খুব লাভ হবে। তার কৃপা আপনি পাবেন। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ দিন। কখন কিনবেন সোনা?

শুভ সময়
যদি আপনি অক্ষয় তৃতীয়ায় সোনা ও রুপোর জিনিস কেনেন, তাহলে অবশ্যই শুভ সময়ে কিনবেন। সোনা কেনার শুভ সময় সকাল ৫ টা ৪১ থেকে দুপুর ২ টা ১২। পুজোর সময় সকাল ৫ টা ৪১ থেকে দুপুর ১২ টা ১৮ মিনিট। দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করুন।
ভগবানকে এগুলি নিবেদন করুন
এই দিনে ভগবানের পুজো করলে ঘরে সমৃদ্ধি আসবে। তাছাড়াও আপনি ভগবানকে তুলসী, ফল, মিষ্টি ও ফুল নিবেদন করুন। বিশেষ করে, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়।
সোনা ও রুপোর জিনিস কিনুন
অক্ষয় তৃতীয়ায় সোনা বা রুপোর জিনিস কিনুন। মনে করা হয়, এতে আপনার জীবনে সম্পদ ও সমৃদ্ধি বাড়তে থাকবে । যদি পারেন এদিন দান করুন। দরিদ্রদের কালো তিল, শস্য, কাপড় বা টাকা দান করলে অফুরন্ত পুণ্য লাভ হয়।
সত্যনারায়ণের পুজো করবেন
এদিন অক্ষয় তৃতীয়ায় সত্যনারায়ণের পুজো করবেন। নতুন কোনও কাজ শুরুর জন্য বিশেষ দিন। এদিনে বিবাহ, গৃহস্থালি বা নতুন ব্যবসা শুরু করার মতো কাজগুলিকে শুভ বলে মনে করা হয়।
তর্পণ করুন
অক্ষয় তৃতীয়ায় পূর্বপুরুষদের জন্য তর্পণ করবেন। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই দিনে জল তর্পণও করেন। যদি আপনি চান, এই অক্ষয় তৃতীয়ায় আপনার ভাগ্যের দরজা খুলতে শুভ মুহূর্তে সোনা কিনুন। ভগবানের পুজো করুন। অভাবীদের সাহায্য করুন। এই দিনে প্রতিটি ভালো কাজ করলে শুভ ফল পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications