অক্ষয় তৃতীয়ায় গ্রহের মহাসংযোগ, নিষ্ঠা সহকারে করুন কয়েকটি কাজ ,পাবেন শুভ ফল
অক্ষয় তৃতীয়ায় গ্রহের মহাসংযোগ, নিষ্ঠা সহকারে করুন কয়েকটি কাজ ,পাবেন শুভ ফল
আগামী ১৯ বৈশাখ অক্ষয় তৃতীয়া, ইংরাজি মাস অনুযায়ী দিনটি পড়ছে ৩ মে। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন নানা শুভ কাজ আমরা করে থাকি। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়াকে নিষ্ঠা সহকারে পালন করা হয়।
বিয়ে থেকে অন্নপ্রাশন, গৃহ প্রবেশ, কোন প্রতিষ্ঠানের উদ্বোধন বা কোন কিছু কেনাকাটির জন্য অক্ষয় তৃতীয়াকে বেছে নেওয়া হয়।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিন কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এই দিনে গ্রহগুলির অবস্থানও খুব বিশেষ হতে চলেছে। পাঁচ দশক পর গ্রহের বিশেষ যোগ দেখা দিয়েছে।

অক্ষয় তৃতীয়াতে গ্রহ নক্ষত্রের আবস্থান
প্রতি বছরে বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এবার অক্ষয় তৃতীয়ায় বিশেষ সংযোগ তৈরি হয়েছে। প্রায় ৫০ বছর পর দুটি গ্রহ উচ্চ রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্র, শোভন যোগ, তৈতিল করণ এবং বৃষ রাশিতে চন্দ্র একইসঙ্গে আসছেন। সেইসময় মঙ্গল রোহিণী যোগ তৈরি হতে চলেছে। যা বিভিন্ন রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক হবে। ৩০ বছর পর এমন শুভ যোগে অক্ষয় তৃতীয়া পালিত হবে।
অক্ষয় তৃতীয়ার দিন চন্দ্র নিজের উচ্চ রাশি বৃষ এবং শুক্র নিজের উচ্চ রাশি মীনে অবস্থান করবে।
এ ছাড়াও শনি স্বরাশি কুম্ভ ও বৃহস্পতি নিজের রাশি মীনে বিচরণ করবে। এই চার গ্রহের পরিস্থিতি অক্ষয় তৃতীয়াকে শুভ করে তুলছে।

অক্ষয় তৃতীয়ায় করুন দান
অক্ষয় তৃতীয়াকে কোন মাঙ্গলিক কাজ করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনে জল ভরতি ঘটের ওপর ফল রেখে দান করলে শুভ ফল লাভ করা যায়। চলতি বছর শুভ যোগ ও গ্রহের পরিস্থিতির কারণে অক্ষয় তৃতীয়ার দিন দান করলে অনেক পুণ্য লাভ হবে। এর পাশাপাশি জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে।অক্ষয় তৃতীয়ার দিন জলে ভরা কলসের উপর ফল রেখে দান করুন। এর জন্য দুটি কলস দান করতে হবে। একটি পূর্ব পুরুষের নামে এবং অন্যটি ভগবান বিষ্ণুর নামে দান করা উচিৎ। এই কাজ করলে পিতৃ ও ভগবান বিষ্ণু প্রসন্ন হন, ঘরে সুখ শান্তি বিরাজ করে।

অক্ষয় তৃতীয়ার দিন
বাংলা পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর আগামী ১৯ বৈশাখ বা ৩ মে অক্ষয় তৃতীয়া পড়েছে।

অক্ষয় তৃতীয়ার শুভ সময়
১) সকাল ৮ টা ২২ মিনিট থেকে সকাল ১০ টা ১৪ মিনিট।
২) বেলা ১২ টা ৫১ মিনিট থেকে দুপুর ১ টা ১০ মিনিট।
৩) দুপুর ৩ টে ২৯ মিনিট থেকে বিকেল ৫ টা ১৩ মিনিট।
৪) রাত ৯ টা থেকে রাত ১১ টা ১১ মিনিট।












Click it and Unblock the Notifications