১৪ মে অক্ষয় তৃতীয়ার দিন রাশিফল অনুযায়ী জানুন ১৪ মে কোন জিনিস কিনলে সৌভাগ্য ফিরতে বাধ্য

১৪ মে অক্ষয় তৃতীয়ার দিন রাশিফল অনুযায়ী জানুন ১৪ মে কোন জিনিস কিনলে সৌভাগ্য ফিরতে বাধ্য

রাত পোহালেই ১৪ মে ভোর থেকে পড়ছে অক্ষয় তৃতীয়া। বৈশাখের শুক্ল পক্ষের এই তিথিতে এমন দিনে যা কিছু কেনা হয় তা অক্ষত থাকে। এমনই ধারণা প্রচলিত রয়েছে অক্ষয় তৃতীয়া ঘিরে। সেই ধরাণা থেকেই ১৪ মে অনেকেই কেনাকাটার দিকে ঝুঁকবেন। কোভিড পরিস্থিতিতে চলবে জোরদার অনলাইন শপিং। দেখে নেওয়া যাক রাশির বিশেষে কোন রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ায় কী কিনলে তা ফলদায়ী হয়।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

শাস্ত্রজ্ঞরা বলছেন অক্ষয় তৃতীয়ার দিন মেষ রাশির জাতকরা যেন সোনা বা তামার কোনও জিনিস কেনেন। এতে তাঁদের ঘরে ধনবৃদ্ধি হবে। বৃষ রাশিরজাতকরা সোনা বা রুপো কিনতে পারেন। তার সঙ্গে চাইলে পারফিউম কিনে নিতে পারেন। এটিও মঙ্গলদায়ী।

মিথুন , কর্কট

মিথুন , কর্কট

মিথুন রাশির জাতক জাতিকারা এই দিনে বস্ত্র কিনতে পারেন। এছাড়াও সোনা কিনলে এই দিন এঁদের শুভ সময় নিয়ে আসবে। অন্যদিকে, গরুকে এই দিন কোনও শাক খেতে দিলে, তা মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যকে তুঙ্গে রাখবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনে কোনও বই কেনা লাভজনক হবে। এছাড়াও ঘরে সোনা আসলে ভাগ্যের বৃহস্পতি তুঙ্গে থাকবে।

সিংহ , কন্যা

সিংহ , কন্যা

সিংহ রাশির জাতক জাতিকারা ১৪ মে তামা বা সোনা কিনতে পারেন। এতে তাঁদের ভাগ্যের উন্নতি হতে পারে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন পারফিউম, বা বস্ত্র কিনতে পারেন। চাইলে রুপোর কোনও সামগ্রী কিনলেও এদিন তা ফলদায়ী হতে পারে বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

তুলা ,বৃশ্চিক

তুলা ,বৃশ্চিক

তুলা রাশির জাতক জাতিকারা ১৪ মে অক্ষয় তৃতীয়ার দিন হীরে কিনতে পারেন। এদিন তাইলে রুপোর কোনও জিনিস কিনলে তা ফলদায়ী হবে। এর সূত্র ধরে ঘরে ধনসম্পত্তি বাড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, কোনও ধর্মগ্রন্থ বা আধ্যাত্মিক বই এদিন কিনতে পারেন, এছাড়াও সোনা কেন এদিন লাভদায়ী হতে পারে।

ধনু ,মকর

ধনু ,মকর

ধনু রাশির জাতক জাতিকারা এমন শুভদিনে সোনা, বই বা পেন কিনতে পারেন। এছাড়াও রুপোর কোনও বাসন এই দিন কিনতে পারেন এই রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকারা এই দিনে গাড়ি কিনতে পারেন। তা তাঁদের জন্য শুভল দায়ী হবে। এছাড়াও এমন দিনে হীরে বা রুপোর জিনিস কেনা যেতে পারে। তা শুভফল দায়ী হবে।

কুম্ভ-মকর

কুম্ভ-মকর

শনির দ্বারা প্রভাবিত হন কুম্ভ রাশির জাতক, জাতিকারা। ফলে অক্ষয় তৃতীয়ার দিন রুপোর সামগ্রী বা হীরের সামগ্রী কেনা যেতে পারে। মীন রাশির জাতক জাতিকারা এমন দিনে বই কিনতে পারেন। তবে সোনা কেনা মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে সবচেয়ে বেশি কার্যকরী হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+