Ajker Rashifal: আজকের রাশিফল, ৭ সেপ্টেম্বর ২০২৫: ভাগ্যের চাকা কোনদিকে ঘুরতে চলেছে
Ajker Rashifal: মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। জ্যোতিষ, ভবিষ্যৎ, ভবিষ্যদ্বাণী, দৈনিক রাশিফল, আপনার রাশিফল, দৈনন্দিন ভবিষ্যদ্বাণী জানতে চোখ রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলার পেজে। আজকের রাশিফল (Today Horoscope) জেনে নিন। আজকের আপনার দিনটি কেমন যাবে দেখে নিন এখানে।

আজকের রাশিফল: মেষ রাশি (Aries)
কর্মস্থানে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে পারবেন। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ হতে পারে।

আজকের রাশিফল: বৃষ রাশি (Taurus)
রাজনীতির লোকেদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। দাঁতের কোনও রোগ হওয়ার আশঙ্কা। কোনও লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাড়তি কোনও ব্যবসায় অর্থ আসতে পারে।

আজকের রাশিফল: মিথুন রাশি (Gemini)
সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার লক্ষণ।

আজকের রাশিফল: কর্কট রাশি (Cancer)
পিতার সঙ্গে তর্ক একেবারেই করতে যাবেন না। পরিস্থিতি বুঝে খরচ করুন। সংসারের কোনও দায়িত্ব থাকলে দ্রুত সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে।

আজকের রাশিফল: সিংহ রাশি (Leo)
একাধিক পথে আয় বাড়তে পারে। কোনও কুচিন্তার জন্য মনের উপর চাপ বাড়তে পারে। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগের থেকে উদ্ধার পেতে পারেন।

আজকের রাশিফল: কন্যা রাশি (Virgo)
বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের দিক থেকে কষ্ট পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি।

আজকের রাশিফল: তুলা রাশি (Libra)
গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি।

আজকের রাশিফল: বৃশ্চিক রাশি (Scorpio)
নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময়। মহিলাদের জন্য চাকরির শুভ সময়।

আজকের রাশিফল: ধনু রাশি (Sagittarius)
দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনা-বেচা করার জন্য দিনটি শুভ। খুব জরুরি কাজ থাকলে আজ করবেন না।

আজকের রাশিফল: মকর রাশি (Capricorn)
স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা।

আজকের রাশিফল: কুম্ভ রাশি (Aquarius)
আপনার প্রচেষ্টা আজ সফল না-ও হতে পারে। মিথ্যের সাহায্য নিলে ফাঁসতে পারেন। মূল্যবান দ্রব্য প্রাপ্তির যোগ। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে তা আপসে মিটিয়ে নিন।

আজকের রাশিফল: মীন রাশি (Pisces)
নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ আছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা রাখতে পারেন। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জন ভাল হলেও ব্যয় থাকবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
ছবি সৌ:পিক্সেলস
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications