শুরু হল অগ্নি পঞ্চক! এই অশুভ সময়ে কোন কোন কাজ করবেন না, জেনে নিন
শুরু হল অগ্নি পঞ্চক! এই অশুভ সময়ে কোন কোন কাজ করবেন না, জেনে নিন
আমরা কোন শুভ কাজে হাত দিতে গেলে আগে কিন্তু শুভ সময়টা দেখি। হিন্দু ধর্মে তো এটা আকছার করা হয়ে থাকে। তবে, এর কিন্তু বিশেষ গুন রয়েছে। শুভ সময় যে কাজ ধরবেন সেই কাজে সাফল্য মিলবেই। ভালো সময় ও ভালো মুহুত কিন্তু শুভ সূচকের ইঙ্গিত দেয়। তবে জ্যোতিষ শাস্ত্রে বলা আছে শুভ সময় ও মুহুর্ত না দেখে কাজ করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় না। পঞ্চককে কিন্তু অশুভ হিসাবে বিবেচনা করা হয়। এই সময়ে কিন্তু শুভ করা উচিত নয়। এর প্রভাবে মানুষের অনেক ক্ষতি হয়। পয়লা মার্চ, মঙ্গলবার অগ্নি পঞ্চক শুরু হয়েছে। এই সময়ে কোন কোন কাজ করতে পারেন, আর কোন কোন কাজ একেবারেই করবেন না জেনে নিন।

পঞ্চক শুরুর সময়
পঞ্চক শুরু হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টেয় শুরু হয়েছে। তা শেষ হবে ৬ মার্চ দুপুর ২ টো ২৯ মিনিটে।

পঞ্চককে কী কী নামে ডাকা হয়
তবে পঞ্চককে কিন্তু অনেক গুলি নামে ভাগ করা হয়। তা কিন্তু দিনের ওপর ভিত্তি করে নাম নিধারণ করা হয়। যদি হয়। রবিবার থেকে শুরু হওয়া পঞ্চককে রোগ পঞ্চক বলে। সোমবার থেকে শুরু হয় রাজ পঞ্চক, মঙ্গলবার পঞ্চক শুরু হলে একে অগ্নি পঞ্চক বলা হয়। শুক্রবার শুরু হওয়া পঞ্চককে রোগ পঞ্চক বলা হয়। যেখানে শনিবার থেকে শুরু হওয়া পঞ্চককে মৃত্যু পঞ্চক বলে।

অগ্নি পঞ্চকের সময় কোন কোন কাজ করবেন না
১) জ্যোতিষশাস্ত্রে বলা আছে অগ্নি পঞ্চকের সময় কাঠ, ঘাস কখনই পড়ানো উচিত নয়। কোন পোড়া বস্তু ঘরে রাখা ঠিক নয়।
২) পঞ্চকের অশুভ সময় শুরু হওয়ার পর কখনই দক্ষিণ দিকে ভ্রমণ করবেন না। কারণ দক্ষিণ দিককে যমের দিক বলা হয়ে থাকে।
৩) এই অশুভ সময়ে কখনই নতুন বাড়ি তৈরি করবেন না। বা বাড়ির ছাদ ঢালাই দেবেন না। কারণ এর ফলে সংসারে অশান্তি বাড়ে। সেই সঙ্গে হয় অর্থের ক্ষতি হয়। এই পঞ্চকের সময় মাথা ঠাণ্ডা রেখে চলবেন। না হলেই বিপদ। সংসারে বাঁধতে পারে অশান্তি।












Click it and Unblock the Notifications