১০ জুনের সূর্যগ্রহণের পর ২০২১ সালে পরবর্তী গ্রহণ কবে, একনজরে বিশেষ তথ্য

২৬ মে চন্দ্রগ্রহণের ঠিক ১৫ দিনের মাথাতেই সংগঠিত হতে চলেছে ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ। ইতিমধ্যেই চন্দ্রগ্রহণের সময় সাইক্লোন ইয়াসের তাণ্ডবের জেরে বাংলার বিভিন্ন কোণে গ্রহণের দিনের পরিস্থিতি সকলেরই জানা। এদিকে, সূর্যগ্রহণ কাটতেই আসতে চলেছে ভরা কোটাল। এমন পরিস্থিতিতে দেখে নেওয়া যাক ১০ জুনের সূর্যগ্রহণের পর ২০২১ সালে কবে রয়েছে ,পরবর্তী গ্রহণ।

২০২১ সালের তৃতীয় গ্রহণ

২০২১ সালের তৃতীয় গ্রহণ

প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম গ্রহণ সম্পন্ন হয়েছে ২৬ মে। এরপর ১০ জুন সূর্যগ্রহণ। উল্লেখ্য, এই বছর মোট ৪ টি গ্রহণ রয়েছে। তারমধ্যে বছরের তৃতীয় গ্রহণটি হবে ১৮ থেকে ১৯ নভেম্বর। ফলে এই গ্রহণের জন্য এখনও ১৬২ দিনের অপেক্ষা জারি রয়েছে।

দ্বিতীয় চন্দ্রগ্রহণের তারিখ, সময়

দ্বিতীয় চন্দ্রগ্রহণের তারিখ, সময়

নভেম্বর মাসের ১৮- ১৯ তারিখে বছরের তৃতীয় গ্রহণ হবে। সেইদিন ২০২১ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। 'টাইম অ্যান্ড ডেট' অনুযায়ী এই চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর সংগঠিত হবে ভারতীয় সময় বেলা ১১:৩২ মিনিট থেকে। গ্রহণ ছাড়বে ৪:১৭ মিনিটে। অর্থাৎ গোটা গ্রহণটাই ভারতীয় সময়ে দিনের বেলা হবে।

২০২১ সালের চতুর্থ ও শেষ গ্রহণ

২০২১ সালের চতুর্থ ও শেষ গ্রহণ

২০২১ সালের প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধতেও চন্দ্রগ্রহণের এক মাসের মাধ্যে সংগঠিত হতে চলেছে দ্বিতীয় সূর্যগ্রহণ। ২০২১ সালের চতুর্থ তথা শেষ গ্রহণটি হবে ৪ ডিসেম্বর।

 ২০২১ সালের শেষ গ্রহণের তথ্য

২০২১ সালের শেষ গ্রহণের তথ্য

প্রসঙ্গত, ২০২১ সালের শেষ গ্রহণটি সম্পন্ন হবে ৪ ডিসেম্বর। 'টাইম অ্যান্ড ডেট' ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সেদিনের সূর্যগ্রহণ বেলা ১০:৫৯ মিনিটে। আর গ্রহণ ছাড়বে বিকেল ৩ টে ৭ মিনিটে। ফলে সেই দিন পরিষ্কার আকাশ থাকলে ভারতীয় সময় অনুযায়ী তা দৃশ্যমান হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+