দিওয়ালির পর এই রাশিদের জীবন বদলাতে চলেছে, বৃহস্পতির কৃপা থাকবে এঁদের ওপর
জ্য়োতিষ শাস্ত্র অনুসারে গ্রহের পরিস্থিতি বিশেষ মাহাত্ম্য রাখে এবং গ্রহের রাশি পরিবর্তনের গভীর প্রভাব মানব জীবনের ওপর দেখা যায়। বৃহস্পতি গ্রহ দিওয়ালির সময় মার্গী হতে চলেছে এবং এই গোচর কিছু বিশেষ রাশির জন্য ফলদায়ক প্রমাণিত হবে। বলে রাখি যে বৃহস্পতি গ্রহ বর্তমানে মীন রাশিতে গোচর করছে এবং ২৪ নভেম্বর ২০২২ সালে আবার মার্গী হবে। এর আগে বৃহস্পতি ২৯ জুলাই মীন রাশিতে বক্রী হয়েছিল।

বৃষ রাশি
বৃহস্পতি গ্রহ বৃষ রাশির গোচর কুণ্ডলীর ১১তম ঘরে মার্গী হয়ে রয়েছে, যার জন্য আপনার আয় ও লাভে সফলতা দেখা দেবে। বৃষ রাশির লোকেদের আয় বৃদ্ধি হবে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। এর পাশাপাশি ব্যবসায় লাভ হতে পারে। এই রাশির মানুষ বাবন ও সম্পত্তি কেনার মন তৈরি করতে পারেন।

মিথুন রাশি
গুরু বৃহস্পতি মিথুন রাশির দশম ঘরে প্রবেশ করতে চলেছে, এর পর আপনার শুভ দিন শুরু হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন এবং এই সময়ে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা অর্ডার পেতে এবং ভাল লাভ করতে পারেন।

কর্কট রাশি
গুরু বৃহস্পতি কর্কট রাশির নবম স্থানে যাবেন এবং এর কারণে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। বৃহস্পতির মার্গী হওয়া মাত্রই কর্কট রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ব্যবসায়ীরা ব্যবসায়িক ভ্রমণে যেতে পারেন, যেখানে ভাল লাভ হতে পারে। বিদেশী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল লাভের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে এবং এটি আপনার জন্য শুভ প্রমাণিত হতে পারে। কুম্ভ রাশির জাতকদের জন্য অর্থলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং একই সাথে কর্মক্ষেত্রে আপনার প্রশংসিত হতে পারেন। শিক্ষকতা, বিপণন এবং মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি চমৎকার প্রমাণিত হতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications