আর কিছুদিন পর রাজকুমার বুধের গোচর, প্রচুর অর্থলাভ হতে চলেছে এই রাশিদের
জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ সময়-সময় রাশি পরিবর্তন করে। এই গ্রহ গোচরের প্রভাব সব ১২টি রাশির ওপর বিভিন্ন বিভিন্ন প্রভাব পড়তে দেখা যায়। আগামী ২৬ অক্টোবর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। এর শুভ-অশুভ প্রভাব সব রাশিদের ওপর পড়বে। যার মধ্যে কিছু বিশেষ রাশি এমন রয়েছে, যাদের জন্য বুধ গোচর খুব অর্থলাভ করাবে। এঁরা মানসিক দিক থেকে খুব শক্তিশালী অনুভব করবেন এবং নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে সব কাজ সামলে নেবেন।

বুধ গ্রহ
নবগ্রহের মধ্যে অন্যতম হল বুধ। বুধকে নবগ্রহের যুবরাজ বলা হয়। জ্যোতিষ অনুযায়ী বুধবারের অধিপতি গ্রহ বুধ। বৌদ্ধিক ক্ষমতা, বিবেক, যোগাযোগ স্কিল, বাকচাতুর্য ইত্যাদিকে নিয়ন্ত্রিত করে বুধ। কোষ্ঠিতে বুধ মজবুত থাকলে সেই জাতকের ভাবমূর্তি অত্যন্ত প্রভাবশালী হয়। আকর্ষক ব্যক্তির অধিকারী হন এমন জাতক। নিজের বুধকে মজবুত রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকা উচিত।

কন্যা রাশি
বুধ গ্রহের গোচর কন্যা রাশির জাতকদের খুব লাভ করাবে। এই জাতকদের ভালো সময় শুরু হয়ে যেতে পারে। অর্থলাভ হবে, মিষ্টি কথা বলে লাভ করতে পারবেন। আচমকা কোথাও থেকে অর্থ পেতে পারেন। লাভ বাড়তে পারে। আইনজীবী, মার্কেটিং-এর সঙ্গে যুক্ত ব্যক্তি, শিক্ষক, লেখকদের এই সময় অনেক লাভ হবে। ধর্ম-কর্মে রুচি থাকবে।

ধনু রাশি
বুধের রাশি পরিবর্তন ধনু রাশির জাতকদের ধনলাভ করাবে। আয় বৃদ্ধি হবে। বেতন বাড়ার সুখবর পাওয়া যাবে। ব্যবসায় লাভ হবে। লাভ বাড়বে। যে উন্নতির অপেক্ষা করছেন, সেটা পেয়ে যাবেন। কাজে ভাগ্যের সাথ পাওয়ায় একের পর এক সফলতা পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত কোনও নতুন যোজনার ওপর কাজ করতে পারেন।

কুম্ভ রাশি
বুধ গোচর কুম্ভ রাশির জাতকদের শুভ ফল দেবে। কেরিয়ারে বড় লাভ হতে পারে। চাকরিজীবিদের সঙ্গে ব্যবসায়ীদেরও লাভ হবে এই সময়। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। আয় বৃদ্ধি হতে পারে। ব্যবা বাড়বে। শেয়ার মার্কেট, লটারিতে বিনিয়োগ করলে লাভ হতে পারে। ঘর-বাড়ি কিনতে পারেন। পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভ হতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications