বৃষে মঙ্গলের গোচরে ৪৭ বছর পর তৈরি হচ্ছে অশুভ যোগ, এই রাশিদের থাকতে হবে সাবধানে

‌মঙ্গল দেবকে গ্রহদের সেনাপতি বলা হয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল গ্রহকে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বলে মানা হয়ে থাকে। মঙ্গল গ্রহ এই সময় বৃষ রাশিতে বক্রী হয়ে রয়েছে জ্যোতিষ শাস্ত্র মতে বৃষ রাশিতে মঙ্গল দেবের গোচর ১২ মার্চ, ২০২৩ সাল পর্যন্ত থাকবে। জ্যোতিষীদর মতে, এরকম অনেক বছর পর হচ্ছে। এর আগে এই বক্রী মঙ্গল গ্রহের বৃষ রাশিতে গোচর ১৯৭৫ সালে হয়েছিল।

মঙ্গল দেবের অশুভ প্রভাব

মঙ্গল দেবের অশুভ প্রভাব

বৈদিক জ্যোতিষ অনুসারে, মঙ্গল দেবের অশুভ প্রভাব জাতকদের অনেক সমস্যার সম্মুখীন করাবে। আসুন জেনে নিই এই গোচরের ফলে কোন কোন রাশির জাতকদের সাবধান থাকা অতি আবশ্যক এবং কোন রাশিদে মুশকিল বাড়তে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতকদের অর্থের লোকসান হতে পারে। এই সময় কোনও বিনিয়োগ বা নতুন ব্যবসা শুরু করবেন না নয়তো বড় লোকসান হতে পারে। অনেক জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

বক্রী মঙ্গল দেব এই রাশিতেই গোচর করছে। এরকম অবস্থায় এই রাশির জাতকদের অধিক সাবধান হওয়া প্রয়োজন। এই রাশির জাতকরা সম্পত্তি এখন কেনার থেকে সাবধানে থাকুন। কারোর ওপর নিজের চাপ সৃষ্টি করবেন না, এতে আপনার সমস্যা বাড়তে পারে। যদি আপনার আমদানি-রপ্তানির ব্যবসা থাকে তাহলে এই সময় সতর্ক থাকুন, কারণ সময় প্রতিকূল নয়। যতটা সম্ভব এই সময় যাত্রা থেকে সাবধানে থাকুন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতকদের এই সময় নিজের ভাই-বোনের সঙ্গে বিবাদ হতে পারে। কোনও ভ্রমণে এই সময় যাবেন না আর্থিক ক্ষতি হতে পারে। আপনি আপনার অহংকারের কারণে কোনও সমস্যায় পড়তে পারেন। আপনার সম্পর্কেও চড়াই-উৎরাই আসতে পারে। স্বাস্থ্য এই সময় খারাপ হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতকদের বাবার সঙ্গে ঝগড়া হতে পারে। খরচ বাড়ার কারণে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। বাড়িতে অশান্তি হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্য ভেঙে পড়তে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+