৩০ বছর পর ‌এপ্রিলে কুম্ভ রাশিতে গোচর শনিদেবের, এই রাশিদের ভাগ্য চমকাতে চলেছে

৩০ বছর পর ‌এপ্রিলে কুম্ভ রাশিতে গোচর শনিদেবের, এই রাশিদের ভাগ্য চমকাতে চলেছে

জ্যোতিষ শাস্ত্র মতে, শনিদেব দেড় বছর পর অদ্ভুত সংযোগ তৈরি করতে চলেছে। কর্মফলদাতা শনিদেব ২৯ এপ্রিল নিজের রাশি পরিবর্তন করবে। প্রায় ৩০ বছর পর শনিদেব নিজের রাশি মকর থেকে গোচর করে নিজের দ্বিতীয় রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনির এই রাশি পরিবর্তন শনির থেকে প্রভাবিত সব রাশির জন্য বিশেষ হতে চলেছে। শনির এই গোচরের ফলে কিছু রাশির ওপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষণ হবে। শনিদেবের কৃপায় এঁদের ধন-দৌলত, কেরিয়ারে উন্নতি ও সুখ-সমৃদ্ধি পেতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক সেই রাশিদের বিষয়ে যাদের ওপর শনিদেবের বিশেষ কৃপা রয়েছে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহের এই স্থানান্তর বর হিসেবে প্রমাণিত হবে। শনিদেবের কৃপায় এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা পরিবর্তন হবে এবং তাঁরা জীবনে প্রচুর ধন-সম্পদ ও উন্নতি লাভ করবেন। চাকরি ও ব্যবসায়ও আপনি অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন। চাকরিতেও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে। আটকে থাকা কাজ শেষ হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

শনির এই গোচরের ফলে সিংহ রাশির জাতকদের অর্থনৈতিক উন্নতি হবে। যারা শনির প্রকোপের কারণে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এর সাথে, আর্থিক সীমাবদ্ধতাও দূর হবে এবং আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন। এই গোচরের সময় আপনি যে কাজই করুন না কেন, আপনি সফলতা পাবেন। বড় সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

শনির এই গোচর কন্যা রাশির জন্য সৌভাগ্য প্রমাণিত হবে। গোচরের সময় আর্থিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আপনি সামাজিক প্রতিপত্তিও অর্জন করবেন। বিভিন্ন উৎস থেকে প্রচুর অর্থ লাভ হবে। এ ছাড়া চাকরি ও ব্যবসায় উন্নতির পথ খুলে যাবে। ভাগ্যও সাহায্য করবে শনিদেবের কৃপায়। সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+