চলতি মাসের শেষে তৈরি হচ্ছে ‘আদিত্য মঙ্গল যোগ’ ভাগ্য ফিরতে চলেছে কোন রাশির জাতকদের?
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে থাকে। রাহু, কেতু, শনিগ্রহ ছাড়া সবগ্রহই প্রায় প্রতি মাসেই তাদের স্থান পরিবর্তন করে থাকে। আর যার বিশেষ প্রভাব পড়ে, সকল রাশির ব্যক্তিদের উপর। গ্রহরা ঘর বদল করে তখন তারা নানান রকম যোগের সৃষ্টি করে।
বছরের প্রথম মাস জানুয়ারি মাস খুব বিশেষ হতে চলেছে, কারণ এই মাসের শেষেই অনেক শুভ যোগ গঠিত হচ্ছে। যার বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের। ১৮ জানুয়ারি তিনটি যোগ গঠিত হয়েছে। যেমন- গজকেশরী, সর্বার্থ সিদ্ধি যোগ এবং আয়ুষ্মান যোগ। ২৬ জানুয়ারি সূর্য ও মঙ্গল মিলনের কারণে তৈরি হবে 'আদিত্য মঙ্গল যোগ’। যার বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
যোগের বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনে যা চাইবেন সেটা করতে পারবেন। আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যেখানে যদি আপনার কোথাও টাকা আটকে থাকে সেই টাকা দ্রুত পেয়ে যাবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন।
বৃষ রাশি
জানুয়ারি মাসের শেষ থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে সুব ভালো থাকার কারণে আপনার মানসিক চাপ ক্রমশ কমবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনেও আপনি খুব সুখে থাকতে পারবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুব শুভ। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এসময় পরিবারের সঙ্গে খুব সুখে থাকতে পারবেন। যারা ব্যবসা করছেন তাঁদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জীবনে সুখের সময় শুরু হবে। এতদিন যে আর্থিক কষ্টে ভুগছিলেন সেটি থেকে বের হতে পারবেন আপনারা। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকেও লাভের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications