স্টোররুমে এই জিনিস কখনও রাখবেন না, নেতিবাচকতার সঙ্গে আর্থিক অনটনও দেখা দেবে
মানুষ অর্থ ও সুখ পাওয়ার জন্য বাড়িতে অনেক উপায় করে থাকেন। বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে শুরু করে বাস্তুর দিকে খেয়াল রাখা সবকিছু। কিন্তু দেখা যায় গোটা বাড়ির বাস্তু ঠিক করলেও স্টোররুমের দিকে নজর কারোর থাকে না। মানুষ এখানে সর্বদা বাড়ির ভাঙাচোরা ও অব্যবহৃত বস্তুগুলিকে রাখা পছন্দ করেন। আসুন এরকম অবস্থায় জেনে নেওয়া যাক এমন কোন জিসিস রয়েছে, যা স্টোররুমে রাখা উচিত নয়।

নেতিবাচক শক্তির প্রবেশ
অনেকেই জানেন না যে স্টোররুমে কোন জিনিস রাখা উচিত আর কোনটা নয়। এটা না জেনেই তাঁরা সেখানে সব অব্যবহৃত জিনিস রাখতে শুরু করে দেন। যদিও এমন অনেক জিনিসই রয়েছে যা বাস্তুমতে সেখানে রাখা উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। বাড়ির সুখ-শান্তি চলে যায় এবং আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।

রান্নাঘরের বাসন
বাস্তু মতে স্টোররুমে সব ধরনের জিনিস রাখলে সেখানে কেতু ও রাহুর বাস তৈরি হয়ে যায়। এরকম পরিস্থিতিতে কিছু জিনিস রাখা একেবারে অনুচিত। স্টোররুমে রান্নাঘরের বাসন রাখা উচিত নয়। বিশেষ করে সেটা যদি পিতলের বাসন হয়।

অব্যবহৃত জিনিস বিক্রি করে দিন
স্টোররুমে সেলাই মেশিন রাখা উচিত নয়। এছাড়া রান্নাঘরের অব্যবহৃত বাসনও এখানে রাখা সঠিক নয়। স্টোররুমে কাঁচি, ছুরি এগুলির সঙ্গে জং ধরা জিনিসও রাখা অনুচিত বলে মনে করা হয়। বাড়িতে যদি কোনও জিনিসের ব্যবহার যদি না হয়ে থাকে তবে সেটাকে বিক্রি করে দেওয়াই ভালো।

সিঁড়ির নীচে স্টোররুম নয়
অনেকে সিঁড়ির নীচের অংশকে স্টোররুম হিসেবে ব্যবহার করেন। সারা বাড়ির সমস্ত বাতিল অপ্রয়োজনীয় জিনিস অনেকে জড়ো করেন সিঁড়ির নীচে। কিন্তু বাস্তুশাস্ত্র তা মোটেও অনুমোদন করছে না। সিঁড়ির নীচে কখনও বাড়ির অব্যবহৃত জিনিস, ভাঙাচোরা জিনিস এনে জড়ো করবেন না এতে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications