বাস্তুমতে স্নানের সময় এই নিয়মগুলি মেনে না চললে বাড়িতে আর্থিক সঙ্কট দেখা দেবে
বাস্তুমতে স্নানের সময় এই নিয়মগুলি মেনে না চললে বাড়িতে আর্থিক সঙ্কট দেখা দেবে
বাস্তুশাস্ত্রে, কোথা থেকে বাড়ি বানাবেন, ঘরে রাখা জিনিসগুলি কীভাবে ব্যবহার করবেন, এগুলি সবিস্তারে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে বাস্তুতে স্নানের নিয়মও বলা হয়েছে। প্রায়ই দেখা যায়, শরীর পরিষ্কার রাখতে মানুষ স্নান করলেও বাথরুম নোংরা করে ফেলে। বাস্তু অনুসারে, এই অভ্যাসগুলিকে খুব দোষপূর্ণ বলে মনে করা হয়। চলুন জেনে নেওয়া যাক স্নান করার সময় কী ধরনের ভুল করেন, যা করা উচিত নয়।

বাথরুম পরিষ্কার করে বের হন
স্নানের সময় বাথরুম কখনও নোংরা ছেড়ে আসবেন না। স্নান করে যখন বেরোবেন তখন অবশ্যই দেখে নিন যে বাথরুম পরিষ্কার রয়েছে কিনা। বিশ্বাস করা হয় যে বাথরুম নোংরা রাখার অর্থ হল রাহু-কেতুকে রুষ্ট করা। যার নেতিবাচক প্রভাব মানুষের ওপর পড়ে।

ভেজা কাপড় বাথরুমে নয়
যখনই স্নান করা হয়ে যাবে তখন ভুলেও ভেজা কাপড় ছেড়ে আসবেন না। কারণ বাস্তুতে এটা বড় দোষ বলে মনে করা হয়। ভেজা কাপড় ধুয়ে ছাদে বা বারান্দায় মেলে দেবেন।

স্নানের আগে নোংরা কাপড় ধুয়ে নিন
সর্বদা স্নানের আগে নোংরা কাপড় ধুয়ে ফেলবেন। স্নানের পর নোংরা কাপড় ধোবেন না। কাপড় ধোওয়ার পর সেটাকে রেখে দেবেন না সেটাকে সঙ্গে সঙ্গে শুকনো করতে দিয়ে দিন।

কাপড় ধোওয়ার জল ফেলে দিন
কাপড় ধোওয়ার পর যে নোংরা জল থাকে তা ফেলে দিন। বালতিতে পরিষ্কার জল ভর্তি করে রাখার চেষ্টা করুন।

বাথরুমে চুল রাখবেন না
কারো কারো এই অভ্যাস থাকে যে স্নান করার পর মাথা থেকে ওঠা চুল বাথরুমে ফেলে বাইরে চলে আসে। বাস্তু মতে এটা খুবই ভুল। স্নানের পর চুল বাথরুমে রেখে দিলে শনিদেব ও মঙ্গলদেব ক্রুদ্ধ হন এবং খারাপ ফল দিতে থাকেন। হওয়া কাজও বিগড়ে যায়। শুধু তাই নয়, শত পরিশ্রম করার পরও উন্নতি হতে চায় না এবং অযথা এর জন্য পরিশ্রম করতে হয়।

কল বন্ধ করুন
স্নানের পরে, কলটি সঠিকভাবে বন্ধ করুন কারণ প্রবাহিত জল বাস্তু দোষ তৈরি করে। এতে শুধু জলের অপচয় হয় না, সম্পদ ও সম্মানেরও ক্ষতি হয়।

অবশিষ্ট জল বালতিতে রাখবেন না
মানুষ স্নান সেরে বাথরুম থেকে বের হয়, অবশিষ্ট জল বালতিতে রেখে। এটা একদমই করবেন না। পরিস্কার জল ভরে বালতি রাখুন। বাথরুমে খালি বালতি রাখবেন না। স্নানের পর বালতিতে জল ভরে নিন। না ভর্তি হলে বালতি উল্টে রাখুন।

জলের পাত্র খালি রাখবেন না
বাস্তু অনুসারে, জলের পাত্র খালি রাখা আর্থিক সঙ্কটকে উৎসাহিত করে।
এছাড়াও মনে রাখবেন বাথরুমে রাখা জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, বরং সুশৃঙ্খলভাবে রাখুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications