ঠাকুর ঘরে ঠিক কতগুলি ঠাকুরের মূর্তি বা ছবি রাখা শুভ জানা আছে?

ঠাকুর ঘরে ঠিক কতগুলি ঠাকুরের মূর্তি বা ছবি রাখা শুভ জানা আছে?

সনাতন ধর্মে প্রত্যেক বাড়িতে একটি করে মন্দির থাকা খুব সাধারণ একটি বিষয়। সেই মন্দির বা পুজোর ঘরে ভগবানের অনেক মূর্তিও থাকে তবে মানুষ এই বিভ্রান্তিতে থাকেন যে মন্দির বা পুজোর জায়গায় ঠিক ক’‌টা ভগবানের মূর্তি রাখা দরকার। কিন্তু যদি আপনি বাস্তু শাস্ত্র পড়ে থাকেন তাহলে সেখানে আপনি এই প্রশ্নের সঠিক জবাব পেয়ে যাবেন।

বাড়ির পুজোর জায়গায় এই ক’‌টাই মূর্তি রাখুন

বাড়ির পুজোর জায়গায় এই ক’‌টাই মূর্তি রাখুন

বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়ির মন্দিরে ভাগবানের মূর্তি ক'‌টা রাখবেন তাতে কোনও বাধা নেই। তবে কোনও ভগবানের একের অধিক মূর্তি রাখবেন না। যদি আপনার কাছে কোনও ভগবানের একের বেশি মূর্তি বা ছবি রয়েছে, তবে সেটিকে সম্মানের সঙ্গে ঘরের অন্য কোনও জায়গায় রেখে দিতে পারেন। মনে রাখবেন, ঘরের মন্দিরে যে ভগবানের মূর্তি রাখছেন তা যেন শান্ত স্বভাব ও আশীর্বাদ দেওয়ার অবতারে থাকে। রুদ্ররূপধারী মূর্তি কখনও ঘরের মন্দিরে রাখা উচিত নয়।

 ভাঙা মূর্তি বা পুরনো মূর্তি জলে ভাসিয়ে দিন

ভাঙা মূর্তি বা পুরনো মূর্তি জলে ভাসিয়ে দিন

যদি কোনও ভগবানের মূর্তি ভেঙে যায় বা পুরনো হয়ে গিয়েছে তবে সেই মূর্তিটিকে কোনও পরিস্কার জলাশয়ে বিসর্জন করে দিন। যদি এই কাজটি করা সম্ভব না হয় তবে বাড়ির পাশেই কোনও পরিস্কার জায়গা দেখে সেখানে ওই মূর্তিটিকে মাটি চাপা দিয়ে দিন।

 পিছন ফিরে বসা অবতারের কোনও ভগবানের মূর্তি নয়

পিছন ফিরে বসা অবতারের কোনও ভগবানের মূর্তি নয়

বাস্তু অনুসারে, ঘরের মন্দিরে সব ভগবানের মূর্তি যেন কোনও সময়ই পিঠ দেখানো মুদ্রায় না রাখা হয়। এরকম করলে তা অশুভ বলে মনে করা হয় এবং তাতে ভগবান রুষ্ট হয়। এর বদলে ভগবানের সামনে থেকে মুখ দেখা যাচ্ছে এরকম মূর্তি রাখুন। চেষ্টা করবেন মন্দিরে রাখা সব ভগবানের মূর্তির আকার সমান হয়। মন্দিরে অসমান মূর্তি রাখাও অশুভ বলে মানা হয়।

 প্রত্যেক বছর পুরনো মূর্তি বদলে ফেলুন

প্রত্যেক বছর পুরনো মূর্তি বদলে ফেলুন

মন্দির বা পুজোর জায়গায় কিছু মূর্তি স্থায়ী হয় আবার কিছু মূর্তি প্রত্যেক বছর বদলাতে হয়। এই ধরনের মূর্তিগুলিকে প্রত্যেক বছর দিওয়ালির সময় বদলে দিতে হয়। প্রতিস্থাপনের পরে, পুরনো মূর্তিগুলিকে যথাযথ আচার-বিধির সঙ্গে বিদায় দিতে হবে। যেখানে পূর্ণ সম্মানের সঙ্গে নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে বাড়ির মন্দিরে স্থান দিতে হবে।

 ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব

ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব

এই তিন ভগবান হলেন সর্বশক্তিমান, সর্বোত্তম। তাই এদের ছবি বা মূর্তি ঠাকুর ঘরে রাখতে হবে বাকি ভগবানদের ছবির উপরে। না হলে এই তিন ভগবান বেজায় অসন্তুষ্ট হবে। আর এমনটা হওয়া যে পরিবারের সুখ-শান্তির পরিপন্থি তা নিশ্চয় আর বলে দিতে হবে।

 কাদের একসঙ্গে রাখা চলবে না

কাদের একসঙ্গে রাখা চলবে না

শ্রী কৃষ্ণ এবং রাধা, শ্রী কৃষ্ণ এবং মীরা, ভগবান কার্তিক এবং তার দুই স্ত্রী বালি এবং দেবসেনা, ভগবান গণেশ আর রিদ্ধি এবং সিদ্ধি, যে ছবি বা মূর্তিতে এরা একসঙ্গে রয়েছেন, তা ভুলেও বাড়িতে বা ঠাকুর ঘরে রাখা চলবে না। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এদের একসঙ্গে রাখলে পরিবারের অন্দরে অশান্তি মাথা চাড়া দিযে ওঠে। সেই সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যেকার সম্পর্কও খারাপ হতে শুরু করে। তাই এই বিষয়টি মাথায় রাখা একান্ত প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+