মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বাস্তু অনুযায়ী বাড়িতে রাখুন এই জিনিসগুলি

মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বাস্তু অনুযায়ী বাড়িতে রাখুন এই জিনিসগুলি

বর্তমান সময়ে প্রত্যেক ব্যক্তি সুখ–সুবিধাময় জীবন কাটাতে চান। ভালো জীবন কাটাতে হলে অর্থের প্রয়োজন হয়। এমন কিছু মানুষ আছেন, যাঁদের একটু চেষ্টাতই মা লক্ষ্মীর সঙ্গ তাঁরা পেয়ে যান। আবার এমন কিছু মানুষও রয়েছেন যাঁরা কঠোর পরিশ্রমের পরও মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ঘরে এমন কিছু জিনিস থাকে যাতে মা লক্ষ্মী রুষ্ঠ হন। জেনে নিন, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কোন জিনিসপত্র রাখলে খুশি হয় মা লক্ষ্মী।

ঘোড়ার নাল

ঘোড়ার নাল

ঘোড়ার নালে লেবু লঙ্কা রেখে ঘরের দরজার মাঝখানে ঝুলিয়ে দিন। কথিত আছে, এটা করলে বাড়িতে কারোর নজর লাগে না। ঘরে সুখ-সমৃদ্ধি আসে।

 উইন্ড চাইম

উইন্ড চাইম

ঘরে উইন্ড চাইম লাগালে ইতিবাচক শক্তি আসে। এটি সরাসরি আমাদের ভাগ্যকে প্রভাবিত করে। উইন্ড চাইম বাড়ির বাস্তু দোষ দূর করে এবং এতো দেবী লক্ষ্মী বাস করেন।

চাইনিজ পয়সা

চাইনিজ পয়সা

ফেংশুইতে চাইনিজ পয়সাকে খুব শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে তিনটি কয়েন লাল ফিতে দিয়ে বেঁধে রাখলে নেতিবাচকতা দূর হয়। তিনটি মুদ্রাকে ত্রিভুবনের প্রতীক মনে করা হয়। এটি তিনটি দেবীর প্রতীক হিসেবে বিবেচিত হয়।

 লাফিং বুদ্ধা

লাফিং বুদ্ধা

বাড়িতে অর্থের ঝুলি নিয়ে লাফং বুদ্ধের মূর্তি রাখা খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে লাফিং বুদ্ধের মূর্তি আড়াই ইঞ্চির বেশি লম্বা হওয়া উচিত নয়। লাফিং বুদ্ধ সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+