আপনার আর্থিক পরিস্থিতি ঠিক করতে বাস্তুমতে বাড়িতে রাখুন এই জিনিসগুলি

বাড়িতে রাখুন এই জিনিসগুলি কাটবে অর্থ সমস্যা

বাস্তু শাস্ত্র মতে প্রত্যেক জিনিসের আলাদা আলাদা ক্ষমতা থাকে, মানুষের ওপর যার নেতিবাচক বা ইতিবাচক প্রভাব পড়ে। বলা হয় যে কোনও বস্তুকে যদি সঠিক দিশায় রাখা হয় তবে তার নেতিবাচক পরিণাম পাওয়া যায়। আবার ওই একই বস্তু যদি ভুল দিশায় রাখা হয় তবে তা ব্যক্তির জীবনে খারাপ প্রভাব নিয়ে আসে। বাস্তু শাস্ত্রে বাড়ি ও বাড়িতে রাখা জিনিসের গণনা করা হয়। প্রত্যেক ব্যক্তি চান যে তাঁর ঘর যেন ধন–ধান্যে ভরপুর থাকে। অর্থের অভাব কখনই যেন না থাকে। এর জন্য মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করেন। যদিও অনেকবার এমনও হয় যে বাড়িতে অর্থ থাকতে চায় না এবং মানুষকে আর্থিক সঙ্কটের মধ্যে পড়তে হয়। আর্থিক সমস্যা থেকে বাঁচতে বাস্তু শাস্ত্রে কিছু উপায় বলা হয়েছে। যেগুলি যদি সঠিকভাবে মেনে চলা হয় তবে অর্থ–টাকা পয়সা বৃদ্ধি পাবে, এমনকী বাড়িতে সুখ–সমৃদ্ধি চলে আসবে।

তুলসী গাছের চারা

তুলসী গাছের চারা

হিন্দু ধর্মে তুলসী গাছকে '‌মা'‌-এর স্থান দেওয়া হয়েছে। পুজো-পাঠে তুলসী পাতার ব্যবহার করা হয়। এছাড়াও এই তুলসী পাতা স্বাস্থ্যের জন্যও খুবই উপকারি বলে মানা হয়। বাস্তু শাস্ত্র মতে আর্থিক সঙ্কটের মধ্যে থাকা লোকেরা যদি নিজেদের ঘরে তুলসী গাছ লাগান তবে উপকার পাবেন। নিয়মিতভাবে বিধি-বিধান মেনে তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর প্রসন্ন হয়। শীঘ্রই অর্থ সঙ্কট দূর হয়।

মাটির ঘড়া

মাটির ঘড়া

আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে হলে ঘরের উত্তর দিশায় মাটির একটি কলসিতে জল ভর্তি করে রাখুন। এটা করলে অর্থ সঙ্কট দূর হয়। তবে এটা সবসময় মনে রাখবেন যে এই ঘড়া কখনই যেন খালি না থাকে।

ধাতুর কচ্ছপ

ধাতুর কচ্ছপ

বাস্তু শাস্ত্র মতে, বাড়িতে ধাতুর কচ্ছপ রাখা খুবই শুভ বলে মনে করা হয়। ঘরের উত্তর দিশায় ধাতুর কচ্ছপ রাখলে অর্থ-ধন বৃদ্ধি পায়। তবে সর্বদা এটা মনে রাখবেন যে কচ্ছপের মুখ যেন ঘরের ভেতরের দিকে থাকে সবসময়।

 স্ফটিক বল

স্ফটিক বল

বাড়ির দরজায় বা জানলার ওপরে স্ফটিকের বল রাখা খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এই উপায় অবলম্বন করলে ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পায়। এছাড়াও বাড়িতে একটি হাতির মূর্তি রাখাও শুভ বলে মনে করা হয়।

রূপোর ময়ূর রাখুন ঘরে

রূপোর ময়ূর রাখুন ঘরে

রুপোর ময়ূর দুটি উপায়ে উপকারী হিসাবে বিবেচিত হয়। ১) রুপো অত্যন্ত শুভ ধাতু এবং ২) হিন্দু শাস্ত্র মতে ময়ূর বহু দেব-দেবীর অত্যন্ত প্রিয়। আর যখন এই দুটি জিনিসই একত্রিত হয় তখন এর ইতিবাচক ফলাফল দেখা যায়। আপনার যদি প্রায়শই অর্থের সমস্যা হয় বা কিছুতেই আপনার অর্থ সঞ্চয় না হয়, তাহলে বাড়িতে রুপোর ময়ূর এনে রাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+