জীবনে অর্থ ও সাফল্য পেতে বাস্তুমতে করুন এই টোটকাগুলি, দূর হবে সব বাধা

জীবনে অর্থ ও সাফল্য পেতে বাস্তুমতে করুন এই টোটকাগুলি, দূর হবে সব বাধা

বাস্তু শাস্ত্রে অর্থ সঙ্কট দূর করার জন্য ও ধনবান হওয়ার সব উপায় বলা হয়েছে। যাতে অর্থ উপার্জনের চেষ্টা বৃথা না যায় আর ব্যক্তি ভালো, সুবিধাপূর্ণ জীবন কাটাতে পারেন। এ ছাড়া ব্যক্তিকে অর্থের ক্ষতি এবং অতিরিক্ত ব্যয় এড়াতে হবে। প্রায়শই লোকেরা অভিযোগ করেন যে প্রচুর অর্থ উপার্জন করার পরেও মাস শেষ পর্যন্ত তাদের কিছুই অবশিষ্ট থাকে না। এমন পরিস্থিতিতে, বাস্তুশাস্ত্রে বর্ণিত প্রতিকারগুলি খুব সহায়ক হতে পারে।

অর্থ ও সাফল্য পেতে করুন এই প্রতিকারগুলি

অর্থ ও সাফল্য পেতে করুন এই প্রতিকারগুলি

বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত এই প্রতিকারগুলি এমন, যা অর্থের ক্ষতি, অপচয় রোধ করে এবং কিছু দিনের মধ্যে গৃহ-ব্যবসায় সমৃদ্ধি আনে। এই ব্যবস্থা গ্রহণের ফলে খুব শীঘ্রই আর্থিক পরিস্থিতিতে একটি বড় পার্থক্য দেখা যেতে শুরু করবে।

 তুলসী গাছে জল দিন

তুলসী গাছে জল দিন

নিজেদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগান। রবিবার ও একাদশীর দিন বাদে রোজ সকালে স্নান করে তুলসী গাছে জল দিন, সন্ধ্যায় প্রদীপ জ্বালুন। এরকম করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন।

গরুকে রুটি খাওয়ান, পাখিদের দানা খাওয়ান

গরুকে রুটি খাওয়ান, পাখিদের দানা খাওয়ান

রোজ বাড়িতে তৈরি প্রথম রুটি গরুকে দিন এবং পাখিদের দানা খাওয়ান। এরকম করলে অনেক পাপের নাশ হয়, এটা জীবনের সব সমস্যা দূর করে এবং বাড়িতে সুখ-সমৃদ্ধি এনে দেয়।

গায়েত্রি ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ

গায়েত্রি ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ

গায়েত্রি মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সব কাজে সাফল্য পাবেন। সকালে স্নান করে ১০৮ বার গায়েত্রি মন্ত্র পাঠ করুন। দিনে তিনবার এই মন্ত্র পাঠ করতে পারেন। নিয়মিত পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র পাঠ করলেও সকল কাজে সাফল্য পাবেন। জীবনের সব বাধা কেটে যাবে। হতাশা দূর হবে।

 শ্রীসুক্ত মন্ত্র পাঠ

শ্রীসুক্ত মন্ত্র পাঠ

লক্ষ্মী লাভের অন্যতম একটি উপায় হল শ্রীসুক্ত মন্ত্র পাঠ। শুক্রবার লক্ষ্মীর পুজো করার সময় শ্রীসুক্ত মন্ত্র পাঠ করা উচিত। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন।

 গণেশের পুজো

গণেশের পুজো

যে কোনও শুভ কাজের আগে গণেশের মন্ত্র পরুন। যে কোনও পুজের আগে গণেশের পুজো করা হয়। শুভ কাজ শুরু আগে গণেশকে স্মরণ করুন। কাজের জায়গায় গণেশের মূর্তি রাখুন। এতে সাফল্য পাবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+