বাড়িতে টিকটিকির উপদ্রবে অস্থির, এই প্রাণীই বয়ে আনবে সুখবর, জানেন কী
বাড়িতে টিকটিকির উপদ্রবে অস্থির, এই প্রাণীই বয়ে আনবে সুখবর, জানেন কী
কিছু প্রাণী এমন হয় যার নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায়, যেমন সাপ। আবার কিছু প্রাণী এমন রয়েছে যাদের দেখে মানুষ ভয়ও পায় আবার নানান অঙ্গী–ভঙ্গীও করে। যেখানে প্রকৃতিতে প্রতিটি জীবের নিজস্ব গুরুত্ব রয়েছে। অন্যদিকে, কিছু জীবকে ধর্মীয় শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র ইত্যাদিতে খুব শুভ বলে মনে করা হয়। এর মধ্যে কিছু প্রাণীর পুজোও করা হয়। উদাহরণস্বরূপ, সনাতন ধর্মে, গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয় পবিত্র বলে। এই প্রাণীদের পুজো করা, যত্ন করা, খাদ্য প্রদান করা অনেক পুণ্য দেয়। তারা জীবনে সুখ এবং সমৃদ্ধি এনে দেয়।

বাড়িতে এই প্রাণীর উপস্থিতি সম্পদ এবং সমৃদ্ধি দেয়
এমন শুভ প্রাণীর মধ্যে টিকটিকির নামও রয়েছে। যাইহোক, বেশিরভাগ লোকেরা টিকটিকি পছন্দ করেন না কারণ তাঁরা হয় এটিকে ভয় পান বা এতে বিরক্ত হন। যেখানে টিকটিকি সম্পদের দিক থেকে শুভ বলে মনে করা হয়। এমনকি নতুন বাড়ির বাস্তু পুজোতেও রুপোর টিকটিকি বসিয়ে পুজো করা হয়। ঘরে টিকটিকি থাকলে অনেক উপকার পাওয়া যায়। এ কারণে বাড়ির আর্থিক অবস্থা সবসময়ই ভালো থাকে। বাড়ির লোকজনের মধ্যেও ভালোবাসা থাকে।

টিকটিকির সঙ্গে যুক্ত শুভ সঙ্কেত
১) পুজোর ঘরের আশেপাশে টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয়।
২) দীপাবলির রাতে যদি বাড়িতে একটি টিকটিকি দেখা যায়, তাহলে ধরে নিন যে দেবী লক্ষ্মী সারা বছর আপনার উপর অপার আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন।
৩) নতুন বাড়িতে ঢোকার সময় যদি টিকটিকি দেখা যায় তবে তা খুবই শুভ। এটি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার লক্ষণ।
৪) বাড়িতে একই জায়গায় তিনটি টিকটিকি দেখাও শুভ।

টিকটিকির ডাক শোনা শুভ
টিকটিকির ডাকে শুভ খবরের আগমন বোঝায়। আবার যদি খেতে বসে টিকটিকির ডাক শোনা যায়, তাহলে বুঝতে হবে কোন শুভ সমাচার আসতে চলেছে। আবার যদি, মধ্যাহ্নভোজনের সময় উত্তর-পূর্ব দিকের থেকে টিকটিকির আওয়াজ শুনতে পান, তবে এটি আপনার পরিবারের পক্ষে অত্যন্ত শুভ লক্ষণ। এতে পরিবারে সমৃদ্ধি লাভ হয়।

কোনদিক দিয়ে টিকটিকির ডাক শোনা শুভ
বাড়ির পূর্ব, উত্তর, উত্তর-পূর্ব দিকগুলি থেকে টিকটিকির টিকটিক শব্দ ভেসে আসলে এবং বাড়িতে প্রবেশের সময় টিকটিকির শব্দ শুনতে পেলে বুঝবেন ঘরে লক্ষ্মী লাভ হতে চলেছে। আপনার চাকরি ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে।












Click it and Unblock the Notifications