সুখী বৈবাহিক জীবন পেতে চান? তবে জ্যোতিষ মতে করুন এই ঘরোয়া প্রতিকারগুলি
প্রত্যেক স্বামী-স্ত্রীর মধ্যে একটু-আধটু ঝগড়া-ঝামেলা হওয়া সাধারণ বিষয়, কিন্তু যদি এই ঝগড়া-অশান্তি রোজ হতে শুরু করে তবে সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে। যার কারণে পরিবারে অশান্তি বাড়তে শুরু করে দেয়। শুধু তাই নয়, এই লড়াই-ঝগড়ার প্রভাব পরিবারের প্রত্যেক সদস্যের জীবনের ওপর প্রভাব ফেলে। এটা যদি আপনার সঙ্গেও হয়ে থাকে তবে জ্যোতিষ মতে এই প্রতিকারগুলি অবশ্যই করুন যাতে ঘরের অশান্তি দূর হয়ে বাড়িকে সুখ-শান্তি বিরাজ করে।

প্রতিকার ১
যদি স্বামী-স্ত্রীর মধ্যে প্রচুর ঝগড়া হতে থাকে তবে সাতটি গোটা হলুদের গাঁট, পিতলের টুকরো, একটি গুড় শ্বশুরবাড়ির যে দিকটায় সেদিকে ছুঁড়ে ফেলুন। এতে ঝগড়া-অশান্তি কম হবে এবং শ্বশুরবাড়িতে মান-সম্মান পাওয়া যাবে।

প্রতিকার ২
ঝগড়া-বিবাদ থেকে মুক্তি পেতে নিয়মিত শিব-পার্বতী মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং প্রতিদিন শিব চল্লিশা পাঠ করুন এবং আপনার ইচ্ছার কথা বলুন। এটা করলে কিছু দিনের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।

প্রতিকার ৩
অনেক সময় ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করলেও ঝগড়া-অশান্তি বাড়ে। এমন অবস্থায় খানিকটা হলুদ নিয়ে ঘরের কোণায় ছড়িয়ে দিন, এর ফলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করবে না।

প্রতিকার ৪
দীর্ঘদিন ধরে ঝগড়া চলতে থাকলে বৃহস্পতিবার হলুদের মালা দিয়ে ওম রতায় কামদেবায় নমঃ মন্ত্রটি উচ্চারণ করে রাতে বেসন দিয়ে তৈরি খাবার গ্রহণ করুন। এভাবে এক মাস করুন, উপকার পাবেন।

প্রতিকার ৫
অশান্তি-ঝগড়া এড়াতে শুক্রবার করে কন্যাদের সাদা মিষ্টি খাওয়ান। শুক্লপক্ষের শুক্রবার থেকে এই প্রতিকার শুরু করুন এবং অন্তত ১১টি শুক্রবার পর্যন্ত করুন। কিছু দিনের মধ্যে পার্থক্য দেখতে পাবেন।

প্রতিকার ৬
রোজের ঝগড়া থেকে রেহাই পেতে মাতঙ্গী যন্ত্রটি বাড়িতে নিয়ে আসুন এবং এর সামনে বসে নিয়মিত ১০৮ বার 'ওম হ্রীম ক্লীন হুঁ মাতঙ্গাই ফতস্বহা' মন্ত্রটি জপ করুন। এতে করে দাম্পত্য জীবনে বিরাজমান ঝামেলা দূর হয়।

প্রতিকার ৭
ঝগড়া-অশান্তি দ্রুত শেষ করতে, গমের আটা পিষানোর আগে এতে কিছু ছোলা মেশান। তারপর সোমবার বা শনিবার করে পিষে নিন। প্রতিবার আটা পিষানোর সময় একই কাজ করুন, এতে স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ দূর হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications