জীবনকে মধুময় করতে চান? তাহলে জাদুর মতো কাজ করবে এই উপাদান
জীবনকে মধুময় করতে চান? তাহলে জাদুর মতো কাজ করবে এই উপাদান
প্রতিটি মানুষই চান তাঁদের জীবনে সুখ সমৃদ্ধি আর স্বচ্ছলতায় ভরে উঠুক। সব তিক্ত অভিজ্ঞতাকে ভুলে সকলেই মিষ্টতায় পরিপূর্ণ করতে চান জীবনকে। কিন্তু হাজার চেষ্টা করেও জীবনে অনেক সময় শুভ সময় বা শুভ ফল পাওয় যায় না। বা গেলেও তা স্থায়ী হয়না। তবে জ্যোতিষ তথা বাস্তু শাস্ত্রে সব সমস্যা সমাধানের উপায় বলা আছে। এখন সেটিকে সঠিক মাত্রায় এবং সঠিক উপায় প্রয়োগ করাটাই আসল বিষয়। দেখে নেওয়া যাক কী সেই জাদুই উপাদান যার গুণে নাশ হবে জীবনের সব বিপত্তি।

বিপদ কাটাতে উপায়
জীবনের অনেক বড় সমস্যার সহজেই সমাধান করার কৌশল দেওয়া হয়েছে জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রে। এই কৌশলগুলি করার জন্য খুব বেশি কিছু অর্থ ব্যয় করতে হবে না। বরং সামান্য কিছু চিনির দানা নিয়ে এই উপায় অনায়াসেই করা যায় বাড়ি বসেই। অবাক করার মত হলেও এটাই সত্যি। দেখে নেওয়া যাক মাত্র কিছু চিনি কীভাবে সব নেতিবাচক শক্তি নাশ করে।

সূর্যকে মজবুত করা
যে কোনও রাশির জাতক জাতিকাদের গ্রহচক্রে যদি সূর্য দুর্বল অবস্থায় থাকেন তাহলে কর্মজীবনে অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায় সেই অবস্থান। সেক্ষেত্রে সূর্যকে মজবুত করতে হলে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে কিছু চিনির দানা মিশিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে। আর তারপর এই চিনি মেশানো জল সূর্যদেবকে নিবেদন করলে কয়েকদিনের মধ্যেই কর্মজীবনে সফলতা শুরু হবে।

গুরুত্বপূর্ণ কাজে প্রভাব
যদি কোনও গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাওয়ার কিছুক্ষণ আগে তামার পাত্রে জল এবং চিনি রেখে তারপর ওই কাজে যাওয়ার সময় এই চিনি খেয়ে কাজে গেলে সেই কাজে সাফল্য আসবে। সেই সঙ্গে ঘুরে যাবে ভাগ্যের চাকা।

শনিদেবের দোষ কাটাতে উপযোগী
শনিদেবের কারণে জীবনে অনেক রকম বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু চিনি শনিদেবের খুব প্রিয় প্রসাদ, তাই চিনি ও নারকেলের গুঁড়ো দিয়ে পিঁপড়েকে খেতে দিলে সঙ্গে সঙ্গে শনি দোষ কেটে যায়। সেই সঙ্গে শনিদেব খুব খুশি হন। যাঁদের শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলছে তাঁদের অবশ্যই এই কাজ করা উচিত।

পিতৃদোষ কাটাতে কার্যকরী
পিতৃদোষের কারণে পরিবারে যদি একের পর এক সমস্যা হয়, তাহলে চিনির মিষ্টি রুটি বানিয়ে কাককে খেতে দেওয়া খুব শুভ। পিতৃদোষ থেকে মুক্তি পেতে অশ্বত্থ গাছে জলে চিনি মিশিয়ে নিবেদন করলে এই দোষ দ্রুত দূর হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications