বাস্তু মতে, বাড়িতে পাখি বা কীট–পতঙ্গের বাসা করা শুভ না অশুভ আসুন জেনে নিই
বাড়িতে পাখি বা কীট–পতঙ্গের বাসা
বাড়িতে অনেকসময়ই দেখা যায় পাখিরা বাসা বেঁধেছে। বাড়ির বিভিন্ন কোণে পাখিদের বাসা বাঁধতে দেখা যায়। কখনও মৌমাছি আবার ভীমরুলও বাড়িতে নিজেদের আশ্রয় বানায়। বাস্তু শাস্ত্রে পশু–পাখি, কীট–পতঙ্গ ঘরে প্রবেশ করা নিয়ে এবং তাদের অদ্ভুত ব্যবহার করা নিয়ে শুভ–অশুভ ফল বলা হয়েছে। এই জীবজন্তু অনেক ধরনের ঘটনার সঙ্কেত দেয়। আসুন জেনে নেওয়া যাক কোন পাখি ঘরে বাসা বাঁধলে কি ধরনের সঙ্কেত দেয়।

বাদুড়
বাদুড় যদি ঘরে ডেরা করে, তবে তা বিপদের লক্ষণ। এটা কোনো অশুভ ঘটনার লক্ষণ। এমন পরিস্থিতিতে বাদুড়ের ক্ষতি না করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিন। কখনই বাদুড়কে ঘরে বাসা করতে দেবেন না।

মৌমাছির মৌচাক
মৌচাক দূর থেকে দেখতে যতটাই সুন্দর ততটাই তা ভয়ানক। বাড়িতে মৌচাক কখনই থাকতে দেবেন না। বাড়িতে মৌচাক থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ভীমরুলের চাক
ভীমরুলের চাক থাকাও বাড়িতে অশুভ বলে মনে করা হয়। এরকম পরিস্থিতিতে খুব সাবধানে ভীমরুলের চাকটি সরিয়ে দিন।

চড়ুইয়ের বাসা
পাখির বাসা বাড়িতে হোয়া খুবই শুভ। যে বাড়িতে পাখি বা চড়ুই পাখি বাসা বাঁধে, সেখানে সুখ-সমৃদ্ধি আসে। বাড়ির লোকের ভাগ্য বৃদ্ধি পায়। এটি অনেক ধরনের বাস্তু দোষও দূর করে।

পায়রার বাসা
পায়রাকে মা লক্ষ্মীর ভক্ত বলে মানা হয়। যে বাড়িতে পায়রার বাসা তৈরি হয় সেখানে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে। পায়রা এমন একটি পাখি, যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তবে অনেক সময় এমনও দেখা যায় যে, আমরা না চাওয়া সত্ত্বেও পায়রা বাড়িতে জোর করে ঢুকে বাসা বাধছে। এটি অশুভ লক্ষণ বলে মানা হয়। এর ফলে বাড়ির বাসিন্দারা অবসাদগ্রস্থ হবেন এবং ধীরে ধীরে সুখ সম্পদ বৃদ্ধিতে বাধা আসে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications