নতুন বছরে ঘরে নিয়ে আসুন বিশেষ কিছু জিনিস, সারা বছর বজায় থাকবে সুখ ও সমৃদ্ধি

নতুন বছরে বাস্তু

সবে শুরু হয়েছে নতুন বছর অর্থাৎ ২০২২ সাল। এর নতুন বছরে পুরনো সব বাঁধা বিপত্তি কাটিয়ে নতুন স্বপ্ন সাজাতে উদ্যোগী হয়েছেন সব মানুষ। আর জ্যোতিষ ও বাস্তু মতে নতুন বছরের শুরুতেই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িকে সাজিয়ে তুললে সারা বছর পাওয়া যেতে পারে সব বিপত্তির হাত থেকে মুক্তি। এক নজরে দেখে নেওয়া যাক সাধ্য মত কী কী জিনিস বছরের শুরুতেই বাড়িতে নিয়ে আসলে বছরভর সব মুশকিল আসান তো হবেই, সেই সঙ্গে সুখ সমৃদ্ধিতে ভরা থাকবে জীবন।

হাতির মডেল

হাতির মডেল

হিন্দু শাস্ত্র ও পুরাণ মতে হাতিকে সৌভাগ্যের প্রতীক বলা হয়ে থাকে। স্বপ্নে হাতি দেখাও খুব শুভ। ঘরে একটি রূপার হাতি রাখলে অর্থ ও সম্পদের জীবন ভরে যায়। এটি সর্বদা ঘরে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখে। তাই ২০২২ সালে নতুন বছরেই ঘরে হাতির মডেল নিয়ে এলে সারা বছর টাকার কমতি হবে না।

 তুলসী গাছ

তুলসী গাছ

কথাতে বলে তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক। তাই রোজ তুলসী গাছে জল দিয়ে পুজো করা এবং সন্ধেবেলা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর নিয়ম বরাবর পালন করে এসেছেন ভারতের অধিবাসীরা। আর নতুন বছর শুরু হয়েছে দিন কয়েক হল। তাই নতুন বছরের শুরুতেই বাড়িতে তুলসী গাছ এনে তার প্রতিষ্ঠা করা খুব শুভ বলে মানা হয়ে থাকে।

ময়ূরের পালক

ময়ূরের পালক

অনেকেই আছেন ঘর সাজানোর নানা জিনিসে ব্যবহার করে থাকেন ময়ূরের পালক। কিন্তু জানেন কী এই সুদৃশ্য ময়ূরের পালক সঠিক ভাবে ঘরে রাখলে তা ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের চাকা?ভগবান শ্রী কৃষ্ণ ময়ূরের পালক মাথায় ধারণ করে থাকেন। তাই এটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বলে বিবেচিত হয়। ঘরে ময়ূরের পালক রাখলে ঘরের মানুষের ভাগ্য সব সময় সদয় থাকে। নতুন বছরে একটি বা তিনটি ময়ূরের পালক ঘরে আনলে সারা বছর অর্থের অভাব হবে না।

ঠাকুরের মূর্তি

ঠাকুরের মূর্তি

নতুন বছর মানেই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তা কখনোই সম্পূর্ণ হয় না। তাই নতুন বছরের শুরুতেই যদি বাড়িতে সুখ সমৃদ্ধি কামনা করা হয় তাহলে যে কোনও ঠাকুরের মূর্তি ঘরে এনে তা প্রতিষ্ঠা করা খুবই শুভ। বিশেষত সিদ্ধিদাতা গণেশ কিংবা সূর্য দেবের মূর্তি নতুন বছরে ঘরে নিয়ে এলে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকে বাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+