এখুনি সরিয়ে ফেলুন বাড়ি থেকে এগুলি, নাহলে অজান্তেই ডেকে আনবেন বিপদ!
এখুনি সরিয়ে ফেলুন বাড়ি থেকে এগুলি, নাহলে অজান্তেই ডেকে আনবেন বিপদ!
বাড়ি হল প্রতি মানুষের মাথা গোঁজার ঠাই। সারাদিনের নিরন্তর পরিশ্রমের পর নারিতে ফিরে সবাই নিশ্চিত শান্তির খোঁজ পান। সকলেই চান তাঁর বাড়িতে বজায় থাকুক সুখ ও সমৃদ্ধি। সেই সঙ্গে একটি মনের মত বাড়ি তৈরি করা প্রতি মানুষের জীবনে অন্যতম প্রধান স্বপ্ন থাকে। তবে বেশ কিছু জিনিস যেমন বাড়ির ক্ষেত্রে শুভ বলে মানা হয়, ঠিক তেমন এমন কিছু কিছু জিনিস আছে যা অনেকেই বাড়িতে রাখেন ঠিকই, কিন্তু বাস্তু শাস্ত্র মতে সেগুলি বাড়িতে রাখা মোটেই শুভ নয়। বরং তা বাড়িতে রাখলে হতে পারে চরম সংকট। তাই জেনে নেওয়া যাক এমন কী কী জিনিস আছে যা বাস্তু মতে বাড়িতে রাখা অশুভ।

কাঁটা গাছ
অনেকেই শখ করে বাড়িতে নানা রকম গাছ লাগিয়ে থাকেন। তার মধ্যে থাকে বিভিন্ন প্রকার কাঁটা যুক্ত গাছ বা ক্যাকটাস গাছ। সেই সব গাছে আবার অনেক সময় ফুলও হয়। কিন্তু জানেন কী? এই ক্যাকটাস গাছ বাড়িতে রাখা মোটেই শুভ নয়। ক্যাকটাস না কাঁটা জাতীয় এসব গাছ বাড়িতে রাখলে তা অশুভ ফল দেয় পরিবারে। নষ্ট হতে পারে বাড়ির সুখ শান্তিও। তাই শুধুমাত্র গোলাপ গাছ ছাড়া কোনও কাঁটা জাতীয় গাছ বাড়িতে রাখা বা পোঁতা উচিত নয়।

ভাঙা মূর্তি বা চশমা
অনেকে আছন যারা কাঁচ বা কোনও মূর্তি ভেঙে গেলেও তা বাড়িতে রেখ দেন। কিন্তু ভাঙা কাঁচ এবং দেব দেবীর ভাঙা মূর্তি বাড়িতে জমিয়ে রেখে দেওয়া মোটেই শুভ হয়না। এটি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয়। ভাঙা প্রতিমা বাড়িতে রেখে দিলে নানা রকম বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়। হ্রাস পায় বাড়ির সুখ সমৃদ্ধিও। তাই এই সব ভাঙাচোরা জিনিস যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে সরিয়ে দেওয়াই মঙ্গল।

যুদ্ধের ছবি
এমন অনেকেই আছেন যারা রামায়ণ ও মহাভারতের যুদ্ধের ছবি বাড়ির দেওয়ালে টানিয়ে রেখে দেন। এই সব যুদ্ধের ছবি বাড়িতে রাখা একদম উচিত নয়। এতে ঘরে বিরোধের পরিবেশ তৈরি হয়। বিশেষত কুরুক্ষেত্র যুদ্ধের ছবি বা মূর্তি বাড়িতে রাখা একদমই ঠিক নয়। এই ছবিগুলোকে পারিবারিক ও মানসিক সুখের জন্য ভালো মনে করা হয় না।

জলপ্রপাত বা ঝরনার ছবি
বহু ব্যক্তি বাড়ির দেওয়ালে শোভা বৃদ্ধির জন্য প্রবাহিত জলপ্রপাত বা ঝরনার ছবি টানিয়ে রাখেন। এই ছবিগুলো দেখতে আকর্ষণীয় মনে হলেও বাড়িতে লাগানো খুব একটা শুভ বলে মনে করা হয় না। বিশ্বাস করা হয় যে বাড়িতে এই ছবি রাখলে জীবনে যে সম্পদ এবং সমৃদ্ধি আসে তা বেশিদিন স্থায়ী হয় না।












Click it and Unblock the Notifications