শনি মহাদশা কাটিয়ে আর্থিক লাভ দেবে এই বিশেষ গাছ, বাড়িতে বসালেই দূর হবে জীবনের সব বাঁধা
শনি মহাদশা কাটিয়ে আর্থিক লাভ দেবে এই বিশেষ গাছ, বাড়িতে বসালেই দূর হবে জীবনের সব বাঁধা
হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী বিভিন্ন গাছের বিভিন্নরকম মহত্বের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হল শমী গাছ। বলা হয়, শমী গাছের একটি পাতা হাজারটা বেলপাতার মত পবিত্র। বাড়িতে শমী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে এই গাছ লাগালে কখনও আর্থিক সংকটে পড়তে হয় না। শুধু তাই নয়, এই গাছের শুভ প্রভাবে ঘরে উপস্থিত বাস্তু দোষও দূর হয়ে যায়। পরিবারে সুখ আসে। এই গাছটি শনিদেবের খুব প্রিয় বলে মনে করা হয়। কথিত আছে যে যাঁদের শনিদেবের মহাদশা বা শনি 'ঢাইয়া' আছে, তাঁরা এই গাছের পুজো করে বিশেষ উপকার লাভ করবেন। জেনে নিন, বাড়িতে এই গাছ লাগালে কী কী উপকার হয় এবং এর রক্ষণাবেক্ষণের সঠিক পদ্ধতি কী।

শমী গাছের সুফল
বাড়িতে এই গাছ লাগালে স্বয়ং মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। ঘরের পরিবেশ থাকে মনোরম। দাম্পত্য জীবনের বাধা দূর হয়। শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি হয়। মাতা লক্ষ্মী ও ভগবান শনিদেবের আশীর্বাদও পাওয়া যায়। বিবাহের যোগ তৈরি হয়। বাড়ির লোকজনের স্বাস্থ্য ভালো থাকে।

শমী গাছ লাগানোর নিয়ম
এই গাছ লাগানোর সঠিক দিনটি শনিবার ধরা হয়। এটি শুধুমাত্র পরিষ্কার মাটিতে রোপণ করা উচিত। কারণ এই গাছটি পূজনীয়। এটি বাড়ির বাইরে মেইনগেটের বাম পাশে স্থাপন করা যেতে পারে। বাড়ির বাইরে জায়গা না থাকলে বারান্দায়ও রাখতে পারেন। এই জায়গায় সূর্যের আলো না থাকলে দক্ষিণ দিকে ছাদের উপরে রাখা যেতে পারে। পূর্ব বা উত্তর-পূর্ব দিকেও রাখা যায় এই গাছ।

শমী গাছের বিশেষ যত্ন
যেখানেই এই গাছ লাগানো হয় সেখানে ময়লা একেবারেই ফেলতে নেই। প্রতিদিন এই উদ্ভিদে পর্যাপ্ত জল অবশ্যই দিতে হবে। সেই সঙ্গে সকাল-সন্ধ্যা শমী গাছের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালালে তা অত্যন্ত শুভ, এটি করলে পরিবারে সমৃদ্ধি আসে। গাছ যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখা দরকার।
মান্যতা আছে, যাঁদের শনির মহাদশা চলছে তাঁদের প্রতিদিন শমী গাছের সেবা করা উচিত। সকালে গাছে জল দিন এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো ভালো ফল দেয়। শনিবার গাছের নীচের অংশে কালো উরদের ডাল এবং কালো তিল নিবেদন করা ভালো, এই কাজ করলে শনির ক্রোধের হাত থেকে নিস্তার পাওয়া যায়।
(এই সব তথ্য সম্পূর্ণভাবে জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications