আঙুলের গড়নই বলে দেবে ব্যক্তির চরিত্রের গোপন রহস্য! হস্তরেখা বিচারের কিছু টিপস
আঙুলের গড়নই বলে দেবে ব্যক্তির চরিত্রের গোপন রহস্য! হস্তরেখা বিচারের কিছু টিপস
একজন ব্যক্তির জীবনে কী কী ঘটছে তার খানিকটা আঁচ পাওয়া যায় জ্যোতিষচর্চা থেকে। এমনই দাবি বহু জ্যোতিষবিদের। হস্তরেখা বিচারের বিভিন্ন ধরনের হাত ধরে জানা যেতে পারে একজন মানুষের অন্দরে কোন গোপন বিষয় লুকিয়ে রয়েছে। তেমনই সামুদ্রিক শাস্ত্র ও হস্তরেখা বিচার করে একদন ব্যক্তির হাতের আঙুলের গড়নের দ্বারা জানা যায় যে তাঁর সেই ব্যক্তির চরিত্র কেমন, তাঁর জীবনের নানান গোপন দিক।

হাতের গড়ন বড় হলে কেমন হয়!
হাতের গড়ন যদি আকারে বড় হয় , তাহলে জানতে হবে সেই ব্যক্তি সকলের বিষয়ে খুবই খুঁটিয়ে পড়াশোনা করেন। সকলের বিষয়ে তিনি খতিয়ে দেখতে চান। এমন মানুষরা সিদ্ধান্ত নিতে পিছপা হন না। সব কাজ এঁরা নিয় ম মেনে করেন। এঁদের চরিত্রের বড় দিক হল এঁরা নিয়ম মাফিক চলাফেরা করেন। এঁরা ভালো তদন্ত করতে পারেন।

হাতের আকার ছোট হলে ?
হাতের আকার যদি ছোট হয়,তাহলে সেই ব্যক্তিত্বরা খুবই মেপে চলতে পারেন নান। না বুঝেই যেখানে সেখানে যা ইচ্ছে বলে দিতে পারেন এঁরা।

হাতের আঙুলের আকার লম্বাটে হলে!
হাতের আঙুলের আকার যদি লম্বাটে ধরনের হয় , তাহলে সেই ব্যক্তি অন্যের কথার মধ্যে কথা বলতে ভালোবাসেন। চিরকালই এঁরা অন্যের ব্যাপারে নাক গলানো এঁদের কাজ ! এমই দাবি জ্যোতিষবিদদের।

আঙুল লম্বা ও পাতলা হলে!
আঙুল যদি কারোর লম্বা ও পাতলা গোছের হয়, তাহলে বুঝে নিতেই হবে যে সেই ব্যক্তিদের চরিত্রে ইচ্ছাশক্তি একটি বড় দিক। তাঁদের ইচ্ছাশক্তি খুবই ভালো হয়। আর ইচ্ছাশক্তির বলেই এঁরা যা ভাবেন, তাই করে ছাড়েন।

বাম ও ডান হাতের গড়নে ফারাক
যে ব্যক্তিদের বাম হাত ডানদিকের হাত থেকে চওড়া হয়, তারা ব্যবহারিক জীবনে ভালো হন। এমন মানুষরা তাঁদের ব্যবহারের জন্য সমাজের হাত থেকে প্রসিদ্ধি পেতে পারেন। সমাজের থেকে সুবিধা পান।

হাতের উচ্চতা
যাঁদের হাতের উচ্চতা ভালো মতো রয়েছে তাঁরা খুবই কল্পনা প্রবণ হন। এঁরা কোনও কাজ করার আগে কল্পনা করে তা করেন। এঁরা কাজের থেকে বেশি কল্পনায় বিশ্বাস করেন। যাঁদের হাত খর্ব তাঁদের অনুমানের ক্ষমতা সবচেয়ে বেশি।












Click it and Unblock the Notifications