পিতৃপক্ষের সময় পিতৃদোষ দূর করতেই কি তুলসী পাতা ব্যবহার করা হয়, নাকি রয়েছে আরও কারণ, জানুন

জ্যোতিষশাস্ত্রে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর মাতৃপক্ষ শুরু হওয়ার আগেই আসে পিতৃপক্ষ। কথিত আছে, এই পিতৃপক্ষের সময় পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা করা, শ্রাদ্ধ অনুষ্ঠান, তর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে। এসময় পূর্ব পুরুষদের খুশি করতে অনেকেই নানান কাজ করেন।

ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। চলতি বছর ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। যা চলবে অক্টোবর মাসের ২ তারিখ পর্যন্ত। এই সময় যদি আপনি পিণ্ডদান করেন, তর্পণ করেন আচার অনুষ্ঠান মেনে তাহলে কিন্তু পূর্বপুরুষেরা খুব খুশি হন। এতে আপনার জীবনেও সফলতা লেগেই থাকবে।

pitru paksha

  • কেন পূর্বপুরুষদের খাবারে তুলসী পাতা দেওয়া হয়

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বেদ, গীতা, উপনিষদের মতো ধর্মীয় গ্রন্থে তুলসী গাছের অনেক বর্ণনা রয়েছে। মনে হয় যেকোনও ধর্মীয় কাজ ও শুভ কাজে তুলসী গাছে ব্যবহার করা হয়। ঠিক তেমনি শ্রাদ্ধ অনুষ্ঠান, পূর্বপুরুষদের খাদ্যতে তুলসী পাতা দেওয়ার নিয়ম রয়েছে। সেই সঙ্গে পূর্বপুরুষদের শ্রাদ্ধ অনুষ্ঠান পিন্ডদানেও কিন্তু তুলসী পাতা ব্যবহার হয়।

  • কী করলে পিতৃদোষ দূর হয়

তুলসী দেবীকে সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শ্রাদ্ধের সময় পূর্বপুরুষের আচার অনুষ্ঠান মেনে খাবারে তুলসী পাতা দেন, তাহলে সেটি শুদ্ধ হয়। তাঁদের খাবারে তুলসী পাতা দিলে খাদ্য শুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জীবনে ওপর থাকা সমস্ত বিপদ কাটতে থাকে। এমন কি পিতৃদোষ থাকলে তাও দূর হয়। এতে পূর্বপুরুষদের কৃপায় আপনি জীবনে খুব এগিয়েও যেতে পারেন।

  • কীভাবে পূর্বপুরুষের নাম স্মরণ করবেন

মনে করা হয়, এই পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় বাড়ির যেকোনও সদস্য তুলসী গাছের পাশে একটি বাটি জল রেখে দিন। তার পর হাতে গঙ্গাজল নিয়ে পূর্বপুরুষদের নাম স্মরণ করুন। তারপর সেই জল তুলসী তলায় ঢেলে দিন। তারপর হাত জোড় করে তুলসী দেবীকে প্রণাম করুন। এতে আপনার ওপর থাকা পিতৃদোষ দূর হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+