হোলির সপ্তাহে কোন রাশির ব্যক্তিদের জীবনে ভাগ্যোন্নতি নিশ্চিত, কাদেরই বা ব্যয় বাড়তে চলেছে

অর্থাৎ ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত কোন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা দেখে নিন।

চলছি মাসেই পালিত হবে হোলি উৎসব, ৮ মার্চ দেশবাসী খুশির সঙ্গে পালন করবেন এই বিশেষ উৎসব। এই বিশেষ উৎসবের সময় সকল রাশির জাতক জাতিকারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাদের খুব ভালো সময় যাবে কাটবে। কর্মজীবনে অগ্রগতি হবে, আর্থিক সুবিধা পাবেন আপনারা। অর্থাৎ ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত কোন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা দেখে নিন।


মেষ রাশি

মেষ রাশি

এই রাশির ব্যক্তিদের এই সপ্তাহটি মোটামুটি যাবে। এসময় আপনারা কোনোও ভালো খবর পেতে পারেন। বিদেশে যাত্রা করতে পারেন। তাছাড়া দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন জীবনে সাফল্য মিলবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারেন। আপনার সাফল্যের সময় শুরু হবে। দীর্ঘদিন ধরে আপনাদের ইচ্ছা ছিল সেই ইচ্ছা আপনার পূরণ হবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনার একটি সুবর্ণ সুযোগ আসবে জীবনে। নতুন চাকরির অফার পেতে পারেন।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির এই সপ্তাহটি খুব সুবিধাজনক এবং লাভজনক হবে। এই সময় আপনি সকল কাজে উন্নতি করতে পারবেন। কাজের জায়গায় আপনার সাফল্য আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে আপনার। সমাজে সম্মান বৃদ্ধি হবে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়ে আপনি জীবনে সাফল্য অর্জন করতে পাবেন। তবে লাল রঙের জামাকাপড় এই সময় পড়ার চেষ্টা করবেন। জীবনে উন্নতি করতে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতিই বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো করুন।

 সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জীবন আহ্লাদে পূর্ণ থাকবে এই সময়। আপনি বিলাসিতার সঙ্গে সময় কাটাতে পারবেন। ব্যক্তিগত জীবনে আপনার সাফল্য মিলবে। আর্থিক দিকে যেমন উন্নতি হবে। তেমনি ব্যয়ও বাড়বে। তবে ব্যয়ের দিকে একটু লাগাম দিন। খরচ করলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশিদের ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় স্বাস্থ্য আপনার ভালই যাবে। সকল কাজে সহযোগিতা পাবেন। তাছাড়াও পরিবারের সকলে আপনার সঙ্গে সহযোগিতা করবে। উপার্জন করতে পারবেন আপনি। আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। নতুন আয়ের উৎস খুঁজে পাবেন।

তুলা রাশি

তুলা রাশি

এই সময় মহিলাদের জন্য খুব শুভ সময়। এসময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার পছন্দের গয়না কিনতে পারেন। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনারা বড় কোনও কাজের সিদ্ধান্ত নিতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময় দীর্ঘদিন ধরে আপনাদের যে রোগ ছিল সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। শুধু তাই নয় আইনের যে মামলা চলছিল সেটা থেকে আপনি বেরোতে পারবেন। বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এটি। আপনার তর্ক-বিতর্ক লেগেই থাকবে জীবনে।

ধনু রাশি

ধনু রাশি

আপনার জন্য খুবই শুভ অর্থাৎ এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আর্থিকভাবে খুব লাভবান হবেন আপনি। তাই আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। লটারি কাটতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। অযথা কারোর সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। আপনারা কর্মজীবনে খুব সাফল্য আসবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

 মকর রাশি

মকর রাশি

এসময় আপনি সঠিক বিশ্রাম নেবেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তবে মাথা ঠান্ডা রেখে চললে আপনি জীবনে সুখ পাবেন। পারিবারিক জীবনেও আপনার শান্তির সময়। এ সময়ে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রত্যেক বৃহস্পতিবার করে তার পুজো করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময়। অপ্রয়োজনীয় চাপ নেবেন না। যে চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হচ্ছেন সেটিতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। আপনার পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক যেমন বজায় থাকবে তেমনি পরিবেশও আপনার অনুকূলে থাকবে।

 মীন রাশি

মীন রাশি

এসময় পরিবারের সঙ্গে আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। সন্তানদের সঙ্গে শুভ সময় শুরু হবে আপনার। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকেও খুব উন্নতি হবে, ব্যবসায়ে সাফল্য আসবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+