করবা চৌথের দিন কোন রাশির জাতিকারা কোন রঙের পোশাক পরবেন, দেখে নিন

করবা চৌথের দিন কোন রাশির জাতিকারা কোন রঙের পোশাক পরবেন, দেখে নিন

আজ দেশজুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে করবা চৌথ উৎসব। ভোরবেলা সরগি খেয়ে বিবাহিত মহিলারা এই উপবাস শুরু করেন আর রাতে চাঁদ দেখে তারপর সেই উপবাস ভঙ্গ করেন। শুধু এটি বিবাহিত মহিলারা যে করেন তা নয় অবিবাহিত মহিলারা মনের মানুষের কামনায় এমন এমন উপবাস করে থাকেন। আর এই টুকুকে শুভ বলে মনে করা হয়। আর এই শুভদিনে কোন রাশির মানুষ কোন রঙের জামা কাপড় পড়বেন, তা দেখে নিন।


মেষ রাশি

মেষ রাশি

মঙ্গল মেষ রাশির অধিপতি বলে মনে করা হয়। তাই আজ এই রাশিদের লাল রঙের জামা কাপড় পরা খুব খুব শুভ। বিবাহিত মহিলারা লাল কমলা বা সোনালী রঙের পোশাক পড়তে পারেন। তাহলে আপনার দিন খুব ভালো যাবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির শাসক গ্রহ হল শুক্র। তাই এই রাশির মহিলাদের আজ রূপালী বা সোনালি রঙের পোশাক পড়া খুব ভালো। আর এই পুজোর সময়ে এই পোশাক পরলে আপনার স্বামী আপনাকে খুব ভালবাসবে। দাম্পত্য জীবনে আপনার সুখ থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতিকাদের সবুজ রং পড়া খুব শুভ। সবুজ শাড়ি বা লাল চুড়ি আজ আপনি পড়ুন। এতে আপনার স্বামীর ভালোবাসা বাড়বে এবং জীবনে আপনি আরও এগিয়ে যেতে পারবেন। আপনার স্বামীর সঙ্গে পুত্র পরিবার নিয়ে আপনি ভালোভাবে ঘর করতে পারবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির শাসকগ্রহ হল চন্দ্র। তাই আজকের এই শুভ দিনে কর্কট রাশির জাতিকাদের লাল সাদা রংয়ের শাড়ি পড়ে লাল, গোলাপি, নীল রঙের চুড়ি পড়ে করবা চৌথের উপবাস করে স্বামীর মুখ দেখা খুব শুভ বলে মনে করা হয়।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি সূর্য। তাই আজ এই রাশির ব্যক্তিরা লাল, কমলা, গোলাপি ও সোনালী রঙের শাড়ি বা লেহেঙ্গা পরে এই উপবাস করা খুব শুভ বলে মনে করা হয়।

 কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের লাল, সবুজ, সোনালি রংয়ের পোশাক পড়া খুব ভালো। এতে আপনার দাম্পত্য জীবন সুখের হবে। কারণ বুধ কন্যা রাশির অধিপতি।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির ব্যক্তিদের হলুদ রঙের জামাকাপড় পড়া খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে আপনাদের স্বামীর মঙ্গল লাভ ও দীর্ঘায়ু কামনা করতে এই দিন পালন করা খুব শুভ।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতিকাদের আজ লাল মেরুন বা সোনালীর রঙের শাড়ি পরে দেবতার পুজো করেন এবং স্বামীর মুখ দেখুন। তাহলে আপনি দাম্পত্যও পারিবারিক জীবনে সুখী হবেন। জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির অধিপতি বৃহস্পতি। তাই এই রাশির জাতিকাদের আজকে আকাশী শাড়ি পড়ে পূজা করা খুব ভালো। স্বামী বা স্ত্রীর মধ্যে বন্ধন আরোও দিতে হবে । মনের ইচ্ছা পূরণ হবে।

 মকর রাশি

মকর রাশি

এই রাশির অধিপতি শনি গ্রহ। তাই এই রাশির জাতিকার আজকে নীল রঙের শাসড়ি পরা শুভ। পুজো করে স্বামীর মুখ দেখুন। আপনার জীবনের শুভ সময় উপস্থিত হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির প্রিয় রং নীল। তাই এই বিশেষ দিনে আপনি নীল রঙের পোশাক পড়ুন। আপনার এই দিন উপবাস করার জন্য শুভ হবে।

 মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতিকাদের আজ লাল বা সোনালি রঙের পোশাক পরা শুভ। এতে আপনার স্বামীর সঙ্গে আপনার দিন ভালো কাটবে। জীবনে এগোতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+