এক বছর বৃহস্পতি মীন রাশিতেই থাকবে, এই সময়ে শুভ কাজ শেষ করুন এই রাশির ব্যক্তিরা

এক বছর বৃহস্পতি মীন রাশিতেই থাকবে, এই সময়ে শুভ কাজ শেষ করুন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে গুরু গ্রহ বৃহস্পতির একটি বিশেষ স্থান রয়েছে। যখন এই গ্রহ এক রাশি থেকে আরেক রশিতে প্রবেশ করে তখন সকল রাশিকেই সে প্রভাবিত করে। বুদ্ধি, শিক্ষক, সন্তান, পিতা, পুত্র, দাতব্যের কারক হিসেবেই আমরা বৃহস্পতিকে জানি। ১২ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করেছে বৃহস্পতি। এক বছরের জন্য বৃহস্পতি মীন রাশিতেই থাকবে। বৃহস্পতির ঘর পরিবর্তনের কারণে তিন রাশির ওপর বিশেষ প্রভাব ফেলছে। এই সময় কোন কোন রাশি বিশেষভাবে উপকৃত হতে চলেছে জেনে নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির ব্যক্তিদের বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করছে। যাকে আয় ও লাভের ঘর বলেই আমরা জানি। এই সময় আপনাদের ভালো আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের উৎস রয়েছে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনার সুখ থাকবে। এই সময়ে আপনি বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া বৃহস্পতি আপনার অষ্টম ঘরের অধিপতি। তাই এ সময় যারা গবেষণায় যুক্ত তাদের জীবনে খুব শুভ সময় উপস্থিত। এই সময় আপনি প্রবাল পড়তে পারেন যা আপনার জন্য উপকারী রত্ন হিসেবে প্রমাণিত হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

বৃহস্পতি ঘর পরিবর্তন করায় ভাগ্যের চাকা খুলছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সময়ে দশম ঘরে অবস্থান করবে বৃহস্পতি। তাই এই রাশির ব্যক্তিদের চাকরি, ব্যবসা ও কর্মক্ষেত্রের শুভ সময় উপস্থিত হবে। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন করতে পারেন। এইসব আপনাদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তাদের জন্য খুব ভালো সময় উপস্থিত। আপনি এই সময় হীরে পড়তে পারেন যে আপনার জন্য ভালো রত্ন হিসেবে প্রমাণিত হবে। শুভ কাজ এই সময় শেষ করার চেষ্টা করুন।

 কর্কট রাশি

কর্কট রাশি

বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে কর্কট রাশির জাতক-জাতিকাদের। যাকে আমরা ভাগ্য ও বিদেশের ঘর বলেই জানি। এই সময় ভাগ্য আপনার পূর্ণ সমর্থন করবে। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনি লটারি কাটতে পারেন। কোথা থেকে আপনি আচমকাই টাকা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। তবে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে। যেটা রোগ এবং শত্রু স্থান বলে মনে করা হয়। তাই এ সময় শত্রুরা আপনার সঙ্গে তেমন এটে উঠতে পারবেন না। আপনার এসময় সাহস শক্তি বাড়বে। আপনি এসময় মুক্ত পড়তে পারেন যা আপনার জন্য সৌভাগ্য পাথর হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+