আর্থিক দিকে উন্নতি করতে চান আজই বাড়িতে লাগান এই গাছগুলি
আর্থিক দিকে উন্নতি করতে চান আজই বাড়িতে লাগান এই গাছগুলি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন অনে গাছপালার কথা বলা হয়েছে যেগুলি বাড়িতে রাখলে আর্থিক দিকে খুব উন্নতি হয় এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। সেই সঙ্গে জীবনে আপনাদের সাফল্যেও আসে। ব্যবসা থেকে কর্মক্ষেত্রে আপনারা উন্নতির মুখ দেখবেন। বাড়িতে কোন কোন গাছ লাগালে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, দেখুন।

অশ্বগন্ধা গাছ
আর্থিক দিকে উন্নতি করতে বাড়িতে লাগান অশ্বগন্ধা গাছ। এটি লাগালে আপনার বাস্তু দোষ দূর হবে। এই গাছটি আয়ুর্বেদিক ওষুধ তৈরিতেও কাজে লাগে। তবে অবশ্যই এই গাছটি কিন্তু বাড়ির বাইরে লাগাবেন, ঘরের ভেতর নয়।

অশোক
অশোক গাছ বাড়িতে লাগানো খুব শুভ বলে মনে করা হয়। এই গাছ বাড়িতে বাস্তুত্রুটি দূর হয়। এছাড়া এটি বাড়িতে লাগালে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যাবে।

শামি গাছ
জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনি যদি শনিদেবকে খুশি করতে চান তাহলে বাড়িতে শামি গাছ লাগান। এটি শনি গ্রহের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। বাড়ির প্রধান দরজার বামদিকে এই গাছ লাগান। এতে আপনার বাড়িতে সব সময় ইতিবাচক শক্তি প্রবেশ করব। আর নেতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যাবে। পারিবারিক থেকে দাম্পত্য জীবন বজায় থাকবে।

সাদা রঙের অপরাজিতা ফুলের গাছ
এই গাছটিতে সাদা রঙের ফুল হয়। এটি ভগবান শিবের পুজোর কাজে লাগে ।এই ফুল দিয়ে শিব ঠাকুরের পুজো করলে ভগবান শিবের বিশেষ কৃপা আপনি পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনই আর্থিক অভাব হয় না। তবে অবশ্যই এটি আপনার ঘরের বাইরে লাগাবেন।

তুলসী গাছ
যদি আপনি জীবনে সুখী হতে চান এবং আর্থিক দিয়ে উন্নতি করতে চান তাহলে তুলসী গাছ বাড়িতে লাগান। হিন্দু ধর্মে তুলসী গাছকে খুব শুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে লাগালে আর্থিক অভাব হয় না। তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক আছে বলে মনে করা হয়। তবে কখনই বাড়ির দক্ষিণ দিকে এই গাছ লাগাবেন না। বাড়ির পূর্বদিকে সবসময় এই গাছ লাগাবেন। তাহলে আপনার বাড়িতে সকলে উন্নতির মুখ দেখবেন। দেবী লক্ষ্মী আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন। আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications