সঠিক দিকে বাগান করুন, না হলে আথিক সঙ্কট আসতে পারে
এমন অনেকে পরিবার রয়েছে যারা বাড়ির আশেপাশে নানান গাছ বা বাগান করে থাকেন। তা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে মাঝেমধ্যে নানান সমস্যায় পড়তে হয়। তাদের জীবনে আর্থিক দিকেও অবনতি হয়। প্রত্যেকটি গাছ লাগাবার একটি বিশেষ স্থানও রয়েছে। সঠিক নিয়ম মেনে সঠিক জায়গায় যদি গাছ লাগানো হয় তাহলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। তাদের ঘরে সুখ সমৃদ্ধিদিকে ভরে থাকে। জীবনে আসে সাফল্যও।

সঠিক দিকে বাগান করুন
জ্যোতিষশাস্ত্রে যদি সঠিক দিকে বা জায়গা গাছ লাগানো হয় বা বাগান করা হয় তাহলে বাড়ির সকল সদস্যদের খ্যাতি বাড়ে। তারা পরিবারের সকলের সঙ্গে সকলে ভালোভাবে মিলেমিশে থাকতে পারেন। অনেক সমস্যা থেকে দূরে চলে যেতে পারেন। ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করে। জীবেনে এগিয়ে যেতে পারবেন। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে।

বাগান কোন দিকে করবেন
জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাগান পূর্ব দিকে করে লাগানো উচিত। আর এইদিকেই ফলের গাছ লাগাবেন। এদিকটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং এটি ভাগ্যের দ্বার খুলে দেয়। এই বাগান সঠিক স্থানে থাকে তাহলে কেরিয়ারে খুব উন্নতি হবে। জীবনে সাফল্যও মিলবে। নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যাবে।

তুলসী গাছ কোন দিকে লাগাবেন
বাস্তুশাস্ত্র অনুসারে গাছ গাছালি দিকে বিশেষ নজর দেওয়া ভালো হয়। যদি আপনি তুলসী গাছ লাগান তা কিন্তু সঠিক স্থানে লাগাবেন, কারণ সেটি কিন্তু বিষ্ণুর সঙ্গে সম্পকিত এবং মার লক্ষ্মীর সঙ্গেও। তাই বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। এতে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। আর্থিক দিকে খুব উন্নতি হয়। দেবী তুলসীর পুজো করলে জীবনে সুখ আসে। কাউকে অসুবিধার মধ্যে থাকতে হয় না।

লতানো গাছ কোন দিকে লাগাবেন
যেকোনোও লতানো গাছের সঙ্গে মা লক্ষ্মীর এক বিশেষ সম্পর্ক রয়েছে। তাই এই গাছগুলিকে বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগানো হয়। ঘরে অর্থের অভাব হয় না। আর্থিক সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারেন। আর্থিক দিকে কোনও ঝামেলা থাকে না। সংসারে সুখ ও জীবনে উন্নতি করতে এই দিকে লতানো গাছ লাগান। ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে, নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications