বাড়ির বাথরুম সঠিক স্থানে না করলে সংসারে আসতে পারে আর্থিক সঙ্কট
জ্যোতিষশাস্ত্রে বাড়ির প্রত্যেকটি দিকের কিন্তু একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন বাড়ির সঠিক স্থানে সঠিক দিকে মেনে তবেই রান্নাঘর, শোবার ঘর, বাথরুম, ড্রয়িং রুম, ঠাকুর ঘর সবই করা উচিত। না হলে জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে নানান অশান্তি লেগে থাকবে। জীবনে কখনোও এগিয়ে যাওয়া যায় না। বলা হয় যদি আপনি ভুল দিকে বাথরুম করে থাকেন তাহলে জীবনে আপনাকে আর্থিক সমস্যা সম্মুখীন হতে হবে। জীবনে কখনোও এগিয়ে যেতে পারবেন না। তাহলে দেখে নিন বাথরুম তৈরি সঠিক জায়গা কোন দিক।

কোনদিকে বাথরুম করবেন
বাড়ির উত্তর-পশ্চিম দিকে কখনোই বাথরুম তৈরি করবেন না। এটা সঠিক দিক নয়, এই দিকে আপনি অন্য কোন ঘর তৈরি করতে পারেন। যদি আপনি বাধ্য হয়ে এই দিকে বাথরুম করেন তাহলে আপনি উত্তর বা উত্তর দিকে করতে পারেন। তবে উত্তর-পশ্চিমে কখনোই করবেন না।

কোনদিকে বাথরুম করবেন
বাড়ির বাথরুম করা উচিত দক্ষিণ দিকে। আর এইদিকেই বাড়ির সব জল যেন পরে। এদিকে আপনি বাড়ির পাইপলাইন করতে পারেন, সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে এটি করলে আপনার আর্থিক দিকে কখনোই অবনতি হবে না।

এতে আপনার ঋণের বোঝা বাড়বে
যদি আপনি বাড়ির উত্তর-পশ্চিম দিকে বাথরুম তৈরি করেন তাহলে আপনার ঋণ থেকে আপনি কখনো বেরিয়ে যেতে পারবেন না। আপনি যদি কারোর কাছ থেকে ঋণ নেন সেই ঋণ কখনোও শোধ করতে পারবেন না বা আপনার আর্থিক দিকে অবনতি ক্রমশ হতে থাকবে আপনার। জীবনে কখনোও আপনি এগিয়ে যেতে পারবেন না। তাছাড়া বাড়ির সদস্যদের সঙ্গে আপনার অশান্তি ক্রমশ বাড়তে থাকবে।

এটি করলে পিতৃস্থানীয় লোকেদের অশান্তি বড়বে
বাড়ির বাথরুম ভুল দিকে করার কারণে আপনার পিতা বা আপনার শ্বশুরের অর্থাৎ পিতৃস্থানীয় লোকেদের সঙ্গে নানান সমস্যায় আপনাকে জড়াতে হতে পারে। এছাড়া আপনার বাড়িতে যদি ভাড়াটে থাকে তাহলে তার সাথে ও নানান সমস্যায় আপনাকে জড়াতে হতে পারে। সে প্রতি মাসে আপনাকে সঠিক টাইমে ভাড়া নাও দিতে পারে অর্থাৎ অর্থের দিকে আপনার অবনতি হওয়া শুরু হবে।

সাদা রঙের পোশাক পরুন
যদি বাড়ির উত্তর-পশ্চিম দিকে বাথরুম করা হয়, তাহলে আপনি যদি পারেন সব সময় সাদা রঙের পোশাক পড়বেন এবং সাদা রঙের ফুল দেবতাকে অর্পণ করবেন । তাহলে আপনার বাস্তুত্রুটি কাটতে পারে এবং আর্থিক দিকে আপনি যে অবনতি হচ্ছে সেটা দেখে আপনি মুক্তি পেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications