বাড়িতে পুজোর ঘর কোন দিকে করলে সংসারে আসবে সুখ- শান্তি, জানেন আপনি
বাড়িতে পুজোর ঘর কোন দিকে করলে সংসারে আসবে সুখ- শান্তি, জানেন আপনি
হিন্দু বাড়িতে সকাল সন্ধে পুজো হয়। নিয়ম মেনেই করা হয় পুজো। কিন্তু তবুও আমরা মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি। তাহতে আমাদের খুব ক্ষতি হতে যায়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, পুজোর স্থান বাড়িতে সঠিক দিকে করা উচিত তা হলে ইতিবাচক শক্তি বাড়িতে বজায় থাকে। বাড়িতে পুজোর স্থান ঠিকভাবে বাছা উচিত। না হলে বিপদে বিপদে হতে পারে বাড়ির সদস্যদের। কোন কোন বিশেষ দিকে নজর দেবেন জেনে নিন।

পুজোর ঘরের জন্য সঠিক দিক নির্দেশনা
বাড়িতে পুজোর ঘর ঠিক ভাবে করুন। না হলে অনেক বিপদের সম্মুক্ষীন হওয়া উচিত। পুজোর ঘর অবশ্যই উত্তর-পূর্ব বা উত্তর বা পূর্ব দিকে করা উচিত। তাহলে শুভ বলে মনে করা হয়। পুজোর স্থান কখনই বাথরুমের পাশে রাখা উচিত। দেবতার ঘর বেসমেন্ট বা উঁচু জায়গায় করা উচিত নয়। পুজোর ঘর সর্বদা নিচতলায় বা একতলায় করা উচিত।

পুজোর ঘরে মূর্তি
বাড়িতে পুজোর ঘরে বড় মূর্তি রাখা উচিত নয়। সব সময় খেয়াল রাখতে হবে যে কোনও দেবতার প্রতিমার উচ্চতা ২ ইঞ্চির কম না হয় এবং ৯ ইঞ্চির বেশি না হয়। প্রতিটি প্রতিমা যাতে একে অপরের থেকে দূরে থাকে সেদিকে বিশেষভাবে নজর দেবেন। খুব কাছাকাছি মূর্তি রাখা ঠিক নয়। পুজো করার সময় ব্যক্তির মুখ যেন উত্তর দিকে থাকে সেটাও দেখতে হবে।

পুজো ঘর সব সময় সুগন্ধি দিয়ে ভরে রাখা উচিত
পুজো ঘর সব সময় ধুপকাঠি দিয়ে রাখা উচিত। পূজোর যে সব বই, প্রদীপ ও নানান জিনিস দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে হবে। পুজোর ঘর সব সময় সাদা, হালকা নীল ও হলুদ রংয়ের হয়। যদি পারেন সাদা বা ক্রিম রঙ থাকেন তাহলে জীবনে অনেক উপকার পাবেন। অবশ্যই কিন্তু পুজোর ঘরের দরজা কাঠের করুন। এই ঘরে কোনও যুদ্ধের বা মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। পুজোর ঘরের আশেপাশে কোনও ডাস্টবিন রাখবেন না। এতে সংসারের অমঙ্গল হতে পারে।












Click it and Unblock the Notifications