আগামী মাস এই চার রাশির জন্য শুভ হতে চলেছে, কিন্তু কেন
আগামী মাস এই চার রাশির জন্য শুভ হতে চলেছে, কিন্তু কেন
চলতি বছরের মার্চ মাসে তিনটি শুভ গ্রহ তাদের গতিপথ পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করছে। জোতিষশাস্ত্রে বলা হয় যখন কোনও গ্রহ তার ঘর পরিবর্তন করে তাহলে অনেক রাশির ওপর তার প্রভাব পড়ে। তার ফলে জীবনে আসতে পারে উত্থান , না হলে পতন। বলা বাহুল্য মানব জীবনের ওপর সরসরারি প্রভাব পড়ে।

কোন চার রাশির শুভ সময় উপস্থিত
১৫ মার্চ সূর্য রাশি পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করবে। ৩১ মার্চ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এখ কিন্তু মকর রাশিতে রয়েছে শনিদেব। যার ফলে তৈরি হবে চতুরগ্রহী যোগ। যার ফলে কিন্তু ১২ রাশির ওপর বিশেষ প্রভাব পরবে। তবে এই প্রভাবের ফলে ৪ রাশির ওপর কিন্তু শুভ যোগ পড়বে। জেনে নিন কোন কোন রাশির শুভ সময় উপস্থিত।

চতুরগ্রহী যোগ শুরু
রবিবার ৬ মার্চ বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ১৮ মার্চ কিন্তু বুধ এই রাশি থেকে সরে যাবে। ২৪ মার্চ বুধ মীন রাশিতে প্রবেশ করবে। ১৫ মার্চ সূর্য কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে। ৩১ মার্চ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এর ফলে বিশেষ উপকার হবে এই চার রাশির। জেনে নিন কোন কোন রাশির শুভ সময় উপস্থিত।

মেষ রাশি
চতুর্গ্রহী যোগে এই রাশির জাতক-জাতিকাদের শুভ মস্য উপস্থিত। চাকরি ক্ষেত্রে উন্নতি লাভ করবে। কেরিয়ারে আসবে সাফল্য। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ রয়েছে।

বৃষ রাশি
এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক পোক্ত হবে। পরিবারে আসবে সুখ। পুরানো কোনও ঝামেলা থেকে মুক্তি মিলবে।

তুলা রাশি
এই রাশির লোকেদের পদোন্নতি বাড়ার সম্ভবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখের হবে। পারিবারিক কলহ থেকে বেরোতে পারবেন।

বৃশ্চিক রাশি
চতুর্গ্রহী যোগের ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় উপস্থিত। ব্যবসায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে মিলবে সাফল্যও। দূরে কোথাও ঘুরতে যেতেন পারেন। তাহলে মনের চাপ খানিকটা কমতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications