মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে দীপাবলির দিন এই কাজগুলি করুন
জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীর বিশেষ গুরুত্ব রয়েছে। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায় বলুন। দেবী লক্ষী খুশি হলে তবেই আর্থিক দিকে সুখী হওয়া যায়। সম্পদ, সমৃদ্ধি দেবী বলেই আমরা মা লক্ষ্মীকেই জানি। তিনি যদি খুশি থাকেন তাহলে আমাদের জীবনের সবসময় সুখ ভরে থাকবে এবং অর্থের অভাব কখনোও হয় না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ধনতেরাসের দিন আমরা এমন অনেক জিনিস কিনি যেগুলো আমাদের ঘরের সুখ বজায় রাখে এবং আর্থিক সংকট থেকে দূরে রাখে আমাদের। আবার দীপাবলির সময় অনেকে ঘর পরিষ্কার করেন। ঘরে সুন্দরভাবে রং করেন। যাতে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে ঘরে প্রবেশ করতে পারেন। এমন অনেক কাজের কথা বলা হচ্ছে যেগুলো করলে আপনার আর্থিক দিকে কখনোও অর্থের অভাব হবে না। আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন এবং পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। দেখে নিন দীপাবলির সময় কোন কোন কাজ করলে আপনার জীবনে এসব সুখ বজায় থাকবে।

গিট বাঁধুন এই গাছের ডালে
আপনি যদি দ্রুত বড়লোক হতে চান বা আপনার আর্থিক সংকট কাটিয়ে উঠতে চান তাহলে দীপাবলির দিন সন্ধ্যেবেলা বটগাছের একটি ডালে দড়ি দিয়ে আপনি একটি গিট বাঁধুন, সেই গিটটি বাঁধলে আপনার জীবনে আর্থিক দিয়ে সংকট কেটে যাবে। যদি আপনার জীবনে আর্থিক সংকট কেটে যায় তাহলে সেই গিটটি খুলে দিন।

মনের ইচ্ছা পূরণ করতে এটি করুন
যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে দীপাবলির দিন সন্ধ্যেবেলা পিপল গাছের মূলের কাছে উড়দ ডাল, দই সিঁদুর রাখুন। তারপরে পাশে একটি প্রদীপ জ্বালান। এটি করলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে।

প্যাঁচার ছবি কিনুন
যদি আপনি চান আপনার প্রচুর ধন-সম্পত্তি থাকুক তাহলে দীপাবলির দিন রাতে ঘরে একটি প্যাঁচার ছবি কিনে আনুন। এতে মা লক্ষ্মী খুশি হন এবং কর্মে প্রচুর সাফল্য পাবেন। অর্থের দিকে অনেক উন্নতি করতে পারবেন এবং নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে।

গোমতী চক্র আঁকুন
দীপাবলির দিন লক্ষ্মী পুজো করার সময় গোমতী চক্র আঁকুন। তার পুজো করুন। তারপর গোমতী চক্রগুলিকে আপনার পার্সে রাখুন। তাহলে আপনার পার্সের টাকা সব সময় ভরে থাকবে। কারণ এই চক্রটি মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়।

দেবী লক্ষ্মীকে আরতি করুন
দেবী লক্ষীকে খুশি করতে দীপাবলির দিন রাতে ভক্তি ভরে দেবী লক্ষ্মীকে আরতি করুন। তবে অবশ্যই রুপোর পাত্রে কর্পূর জালিয়ে দেবী লক্ষীর আরতি করবেন। এতে আপনার ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে। প্রতিটি কাজে আপনি সাফল্য লাভ করতে পারবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications