জীবনে কখনোও অর্থ কষ্টে ভোগেন না এই মুলাঙ্কের ব্যক্তিরা
সংখ্যাতত্ত্বে জাতক জাতিকাদের জন্ম তারিখের সংখ্যার আধারে গণনা করা হয়। জন্ম তারিখের যোগ ফলকে মুলাঙ্ক বলা হয়। সংখ্যাতত্ত্বে মুলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত ব্যক্তিদের ব্যক্তিত্ব নিয়ে বিশেষ কথা বলা হয়েছে। সংখ্যাতত্ত্বই প্রত্যেক ব্যক্তির জীবনে আলাদা প্রভাব ফেলে। সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করেই এক ব্যক্তির জীবন গড়ে ওঠে। সেই ব্যক্তি সে ভাগ্যবান হবে না, তার জীবনের সব সময় দুর্ভাগ্য থাকবে সেটা থেকেই বোঝা যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যেকোনও মাসের ৭, ১৬, ২৫ তারিখে জন্ম গ্রহণকারী ব্যক্তির মূলাঙ্কের সংখ্যা হবে ৭। এদের জীবন খুব ভালোভাবে কাটে। তারা খুব সুখী হন। জীবনে সফলতা আসে। জেনে নিন সেইসব মানুষরা কেমন হয়।

খুব ভাগ্যবান হন এরা
সংখ্যাতত্ত্ব অনুসারে, ৭ নম্বরের লোকেরা খুব ভাগ্যবান হয়। শুধু তাই নয় তাদের ভাগ্য উজ্জ্বল থাকে। তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পান। কর্মজীবনে প্রত্যেকটি কাজে সফলতা পান। বসের চোখে থাকেন তাঁরা। আর্থিক দিকে তাদের কখনোও অবনতি হয় না। এরা তীক্ষ্ণবুদ্ধির অধিকারী হন। তবে খুব পরিশ্রম করতে পারেন এই সকল মানুষেরা। যারা মুলাঙ্ক ৭-এর জাতকদের সঙ্গে একবার সম্পর্কে আবদ্ধ হন তাঁরা কখনই এই ব্যক্তিদের কাছ থেকে সরে যেতে পারেন না। এই সঙ্গে এই মুলাঙ্কের ব্যক্তিরা মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন।

প্রচুর পরিশ্রম করতে পারেন এরা
এই সকল মানুষেরা পরিশ্রম করতে পারেন প্রচুর। বুদ্ধি দিয়ে অন্য মানুষের খুব কাছে পৌঁছে যেতে পারেন। যেকোনোও কাজে এরা সহজে হাল ছেড়ে দেন না। জীবনে যেটা চাইছেন সেটি তারা করেই থাকেন। সেটি জীবনে যত কষ্টই হোক না কেন।খুব যত্ন সহকারে কাজ করেন এরা। কোনও মানুষের ক্ষতি এরা করেন না। বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পেয়ে থাকেন এই সকল মানুষেরা।

আর্থিক দিকে সবসময়ই স্বচ্ছল থাকেন এরা
এই লোকের খুব ভাগ্যবান হয়। এরা নিজের ভাগ্যের জোরে অনেক কিছু কাজ করতে পারেন। এদের টাকার কখনোও অভাব থাকে না। এটা ছোটবেলা থেকে টাকার উপরেই বড় হন। জীবনের সব সুযোগ সুবিধা পান এরা। সকল কাজেও এরা সফলতা পান। কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পাবেন। অর্থের অভাব কোনদিন হয় না এদের। কাজের ক্ষেত্রে কোনও গাফিলতি হলে তাঁরা মাথা গরম করে ফেলেন। তবে চন্দ্রের শীতল প্রভাবের কারণে তাঁরা বেশিক্ষণ মানুষের ওপর রাগ করে থাকতে পারে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications