Pitru Paksha 2023: পিতৃপক্ষের সময় কোন রূপে পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন, জানেন
জ্যোতিষশাস্ত্রে (astrology) পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে, এসময় এমন অনেক কাজ আছে যেগুলি করার শুভ আমার এমন অনেক কাজ আছে যেগুলো করা খুব অশুভ। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ, যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
কথিত আছে, পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তারা আপনার বাড়ির সামনে এমন ভাবে দেখা দেবেন তা আপনি নিজেও বুঝতে পারবেন না। তারা কখনোও পাখি হয়েও কিন্তু আপনার বাড়ির সামনে আসতে পারে। কখনো মানুষ রূপেও আসতে পারে, বা ভিখারী রূপে আপনার বাড়ির সামনে আসতে পারে, তা তখন তো আপনি বুঝতে পারবেন না।

- কাক
এই সময় পূর্বপুরুষেরা কাক রূপেও আপনার বাড়িতে আস্তে পারে। এসময় কাককে কখনোও তাড়িয়ে দেবেন না। কাকে খেতে দিন, তাকে বসার জায়গা করে দিন, যদি আপনি তা না করেন তাহলে কিন্তু পূর্বপুরুষেরা রেগে যাবেন এবং আপনার ওপর তারা অশুভ দৃষ্টি দেবেন। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না।
কারণ এসয়ে পূর্ব পুরুষেরা খাবার ও জল গ্রহণ করতে আসেন পৃথিবীতে, তাদের পরিবারের কাছ। তাই যদি তারা খুশি হন এবং সুখে থাকেন তাহলে আপনারাও সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আর্থিক উন্নতি করতে পারবেন। জীবনে লেগে থাকবে সফলতাও। তাই পূর্বপুরুষদের খুশি করার চেষ্টা করুন।
- দারিদ্র ব্যক্তি
অনেক সময় পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা আপনার বাড়ির দরজায় হয়তো কোনও অতিথি বা গরীব অসহায় ব্যক্তিরূপে আপনার কাছে আস্তে পারে। তাই কখনোই এই সময় কোনও দারিদ্র ব্যক্তিকে তাড়িয়ে দেবেন না। তাদের খাবারের ব্যবস্থা করেন। তাদের পেট ভরে খাওয়ান। এতে আপনার পরিবারের সুখ-সমৃদ্ধি লেগে থাকবে। জীবনে আসবে সফলতাও আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন আপনি।
- গরু বা কুকুর
এই সময় গরু বা কুকুরকে খাওয়ানো অত্যন্ত শুভ। তারা যদি আপনার দরজায় আসে বা রাস্তায় যেতে গিয়ে ভোরবেলা আপনি কোনও গরু বা কুকুরের মুখোমুখি হন তাহলে তাঁকে খেতে দেবেন, কখনই মেরে তাড়িয়ে দেবেন না। তাদের খেতে দিলে পূর্ব পুরুষেরা খুশি হবেন। তাদের কৃপায় আপনার পরিবারে লেগে থাকবে সুখ-সমৃদ্ধি। জীবনে এগিয়ে যেতে পারবেন অনেকটাই।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications