রাহু ও কেতুর প্রভাব এড়াতে এই কাজগুলি করুন, মিলবে সাফল্য
রাহু ও কেতুর প্রভাব এড়াতে এই কাজগুলি করুন, মিলবে সাফল্য
রাহু ও কেতুকে জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে। রাহুকে ছায়া গ্রহ ও কেতুকে পাপী গ্রহ বলে মনে করা হয়। তাতে জীবনে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। কোনও কাজেই তারা সাফল্য পাননা। জীবনে এগিয়ে যেতে পারেন না। হওয়া কাজ আটকে যেতে পারে। তাহলে জেনে নিন এই দুই গ্রহের অশুভ প্রভাবে মানুষের কী অসুবিধা হয় এবং তার থেকে কীভাবে আপনি মুক্তি পাবেন।

রাহু ও কেতুর দোষ থাকলে কী কী প্রভাব পড়ে
রাহু ও কেতুর দোষ হলে মানুষ ঘুমাতে পারেন না। পাকস্থলী, মস্তিষ্ক, হাড়, ত্বকের সমস্যা দেখা দেয়। এছাড়াও ব্যক্তি খুব অলস হয়ে যান। এমন পরিস্থিতিতে রাহু ও কেতু সংক্রান্ত খারাপ অভ্যাস ত্যাগ করুন। তাড়াতাড়ি ঘুমান। যাদের জন্মকুন্ডলীতে যদি আপনার কেতু দোষ থাকে তাহলে আপনার চর্মরোগ, কানের সমস্যা দেখার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার শ্রবণ ক্ষমতা দিনে দিনে কমতে থাকবে। মেরুদণ্ড, হাটু, লিঙ্গ এবং জয়েন্ট এর সমস্যা দেখা দেবে। এগুলি থেকে মুক্ত হওয়ার প্রতিকার গুলি জেনে নিন।

দুর্গাপুজো করুন
রাহু ও কেতুর প্রভাব এড়াতে নানান প্রতিকার রয়েছে। রাহুকে ছায়া গ্রহ তাদের খারাপ প্রভাব পড়বে। দুর্গাপুজো করুন। এতে তাদের প্রাদুর্ভাব অনেক কমবে। জীবনে নানান সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।

এই মন্ত্রটি জপ করুন
সাপের ওপর নাচছে কৃষ্ণ জি, সেই ছবি দেখে প্রতিদিন ১০৮ বার এই মন্ত্রটি ওম নমঃ ভগবত বাসুদেবায় পাঠ করুন। তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তাহলে রাহুর প্রভাব থেকে মুক্তি পাবেন।

দারিদ্রকে দান ক্রুন
রাহু ও কেতুর অশুভ প্রভাব এড়াতে দরিদ্রদের নানান জিনিস দান করুন। যা আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় পড়ে। তাছাড়াও আপনার বীজ মন্ত্র নিত্য সময় জপ করুন। তাহলে আপনি জীবনে এর প্রভাব থেকে বেরোতে পারবেন এবং প্রতিটি কাজে সাফল্যতা পাবেন এবং আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন।

গরুকে রুটি খাওয়ান
রাহুর অশুভ প্রভাব এড়াতে গরীব মেয়েদের বিয়েতে দান করুন বা গরুকে প্রত্যেকদিন সকালবেলা রুটি খাওয়ান। তাহলে রাহু ও কেতুর প্রভাব কেটে যাবে।

নীল রঙের পোশাক পড়ুন
তাদের জন্ম কুণ্ডলীতে রাহুর দোষ রয়েছে। তারা হালকা নীল রঙের পোশাক পড়ুন ।আর যাদের শুধু কেতুর দোষ রয়েছে তারা হালকা গোলাপি রঙের পোশাক পড়ুন এবং সাধ্যমতন এই রঙের পোশাক পড়ে গরিবদের দান করুন। দেখবেন আপনার রাহু ও কেতুর দোষ কেটে যাবে। জীবনে নানান সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

রুদ্রাক্ষের জপমালা নিয়ে জপ ক্রুন
পঞ্চমুখী শিবের সামনে রুদ্রাক্ষের জপমালা নিয়ে এই মন্ত্রটি জপ করুন। তাহলে রাহুর প্রভাব থেকে খুব শীঘ্রই আপনি বেরোতে পারবেন এবং জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। নানান সমস্যা থেকে মুক্তি পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications