শনি ও চন্দ্রের মিলনে তৈরি হয়েছে ‘বিষ যোগ’, বাড়তি খরচে লাগাম দিন এই রাশিরা

জানুয়ারি মাসেই তৈরি হয়েছে অশুভ 'বিষ যোগ'

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সব রাশির ব্যক্তিকেই কিন্তু শুভ, অশুভ প্রভাব দিয়ে থাকে। এবার শনি ও চন্দ্র একসঙ্গে মিলিত হতে চলেছে। আর এই মিলনের ফলে তৈরি হবে অশুভ যোগ। সেই অশুভ যোগের নাম 'বিষ যোগ’। এই যোগের কারণে অনেক রাশির ব্যক্তিদের জীবনে নানান প্রভাব পড়বে। জেনে নিন সেই রাশির তালিকা কারা রয়েছেন।

অশুভ যোগ

অশুভ যোগ

শনি গ্রহ মকর রাশি ছেড়ে জানুয়ারি মাসের ১৭ তারিখ বিকেল ৫ টা ৪ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করেবে। বলা হয় প্রতিটি রাশিতেই চন্দ্র আড়াই দিন থাকে। ২৩ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে চন্দ্র। সেই সময় চন্দ্র ও শনির মিলনে তৈরি হয়েছে অশুভ বিষ যোগ। এই যোগ অত্যন্ত খারাপ। জ্যোতিষশাস্ত্রে, শনি ও চন্দ্রের সংমিশ্রণে গঠিত অশুভ যোগই হল বিষ যোগ। এটি অশুভ যোগের মধ্যে একটি। এই যোগ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। এর কারণে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। আর্থিক অবস্থার নানান অবনতি হয়। দেখুন বিষ যোগের অশুভ প্রভাব কাদের ওপর পড়বে।

কর্কট রাশি

কর্কট রাশি

বিষ যোগের কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এই রাশিদের অষ্টম ঘরে প্রবেশ করবে শনি এবং চন্দ্র। এই সময় আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না। বাড়তি খরচ এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা রেখে চলুন আপনারা। জীবনে আপনার অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। যদি আপনি অশুভ যোগের প্রভাব এড়াতে চান তাহলে ভগবান শিব এবং শনির পুজো করুন।

কন্যা রাশি

কন্যা রাশি

বিষ যোগের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে নানান অসুবিধা সম্মুখীন হতে হবে। এসময় কন্যা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে শনি ও চন্দ্র। তাই আপনারা দূরে কোথাও ভ্রমনে যাবেন না। মাথা ঠান্ডা রেখে চলবেন। কঠিন পরিশ্রমের দ্বারাই আপনাদের জীবনের সাফল্য আসবে। সকল কাজে আপনাদের জীবনে অবনতি লেগেই থাকবে। তাই নতুন ব্যবসা এসময়ে বিনিয়োগ আপনাদের না করাই ভালো।

মীন রাশি

মীন রাশি

জ্যোতিষশাস্ত্রে, মীন রাশির ব্যক্তিদের অত্যন্ত মাথা ঠান্ডা রেখে চলতে হবে। এই সময়ে যে বিষ যোগ তৈরি হচ্ছে তা কিন্তু অত্যন্ত খারাপ। মীন রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে। শনিও চন্দ্রের কারণে আপনাদের জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এই সময় আপনাদের অর্থহানি হতে পারে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না। সেখান থেকে আপনি আর্থিক লাভ পাবেন না। মাথা ঠান্ডা রেখে চলুন। অংশীদারিত্ব ব্যবসায় এসময় বিনিয়োগ না করাই ভালো। ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন না। জীবনে আপনার সাফল্য আসবে না। তাই এ সময় মাথা ঠান্ডা রেখে চলবনে। তবে অশান্তি করবেন না কারোর সঙ্গেই।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+