এই শুভ গ্রহের উদয়ে চাকরি থেকে ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে প্রেম, সম্পদ, বিবাহিত জীবনের কারক বলে মনে হয়। শুক্র হল অত্যন্ত শুভ গ্রহ। যখন এই গ্রহ ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।
সেটি কারোর জন্য শুভ হয় আবার কারোর জন্য অশুভ হয়। শুক্র ১৭ মার্চ অস্ত যাবে, ২৩ মার্চ আবারও উদিত হবে শুক্র। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, কারাই বা নয়া সম্পত্তির মালিক হবেন, জানুন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। এই সময়ে নতুন ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। কেরিয়ারে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হবে। কর্মজীবন ও ব্যবসায় বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। নতুন সম্পত্তি কিনতে পারবেন। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জীবনে সাফল্যের সময়। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। কর্মক্ষেত্রে ছোটখাটো বিষয়ে মনোযোগ দেবেন না এবং এই সময়ে চাকরি পরিবর্তনের কথা ভাববেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে।
মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের চাকরি থেকে ব্যবসাতে এগিয়ে যেতে পারবেন। এসময় কর্মজীবনে খুব সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। কর্মক্ষেত্রে শুভ সময়। স্বামী- স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হবে। পারস্পরিক সম্পর্ক সকলের সঙ্গে ভালো থাকবে। প্রেম ও নতুন সম্পর্ক তৈরির জন্য এটি খুব ভালো সময়। ব্যবসার কাজে আপনাকে দূরে কোথাও হতে হতে পারে। এসময় বিবাহিত জীবনে সুখী হবেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। বিবাহিত জীবনে সুখী হবেন। এই সময় স্বামী-স্ত্রীর মধ্যে যে অশান্তি ছিল তাও আপনার কেটে যাবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় চাকরি ক্ষেত্রে পদোন্নতি নিশ্চিত। তাছাড়াও যদি আপনি পুরনো ব্যবসায় বিনিয়োগ করেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন।বিদেশ থেকে আয়ের সম্ভাবনার কারণে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। গাড়িও কিনতে পারেন। কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন তাঁদের সুখের সময়। চাকরিজীবীরা পদোন্নতি নিশ্চিত। তাছাড়া ব্যবসায় লাভ হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications