চলতি মাসেই সিংহ রাশিতে প্রবেশ শুক্রের, বাড়তি খরচ এড়িয়ে চলুন এই রাশির ব্যক্তিরা

চলতি মাসেই সিংহ রাশিতে প্রবেশ শুক্রের, বাড়তি খরচ এড়িয়ে চলুন এই রাশির ব্যক্তিরা

শুক্রকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ স্থান দেওয়া হয়েছে। বর্তমানে এই গ্রহ কর্কট রাশিতে অবস্থান করছে। ৩১ অগাস্ট কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সে। এই সময়ে অনেক রাশির জন্য শুভ প্রভাব আনবে, আবার অনেক রাশির জন্য অশুভ প্রভাব আনবে। জেনে নিন কোন কোন রাশির জীবনে অশুভ সময়ের শুরু অর্থাৎ তারা কোনো কাজেই সাফল্য পাবেন না। ব্যবসায় ক্ষতির সম্মুখীন হবেন। এই রাশিগুলোর মধ্যে কারা পড়ছেন, তা জেনে নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু। শুক্র এই রাশির অধিপতি। তাই এই রাশি জন্য খুব একটা ভালো সময় নয়। এই রাশিকে খুব সচেতন থাকতে হবে। এরা কোন কাজে সাফল্য পাবেন না। ক্রমশই এদের বাড়তি খরচ বাড়তে থাকবে। ব্যবসায় বিনিয়োগ করবেন না কারণ লাভের মুখ দেখবেন না। যারা রাজনীতি করছেন মাথা ঠান্ডা রেখে করুন। যদি পারেন তা থেকে বেরিয়ে আসুন। নাহলে আপনার সঙ্গে আপনার কর্মীদের ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ কাজ এড়িয়ে চলুন।

 মিথুন রাশি

মিথুন রাশি

আপনাদের এই সময় ঝামেলার সম্মুখীন হতে হতে পারে। খুব একটা ভালো সময় এ নয়। এ সময় নতুন সম্পত্তি কিনবেন না। কারোর সঙ্গে ঝামেলা করবেন না। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন। এ সময় খুব সতর্ক হয়ে রাস্তায় বেরোবেন। যদি কেউ গাড়ি চালান তাহলে খুব সাবধানে চালাবেন। না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

 ধনু রাশি

ধনু রাশি

শুক্রের ঘর পরিবর্তনে ধনু রাশি জাতক-জাতিকাদের জীবনে অনেক বাধার সম্মুখীন হতে হতে পারে। তারা যে কাজেই হাত দেবেন সে কাজেই সাফল্য পাবে আসবে জীবনের সমস্যা সম্মুখীন পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি হবে। আপনাদের শ্বশুর বাড়িতে আপনার অশান্তি আরোও বেশি বাড়বে। কোনও ব্যবসায় বিনিয়োগ করবেন না। অংশীদারিত্ব কাজ এড়িয়ে চলুন। বন্ধুদের সহযোগিতা পাবেন না । পরিবারের সহযোগিতা থেকে দূরে থাকবেন। তবে মন খারাপ করবেন না। এই অশুভ সময় থেকে বেরিয়ে গেলে আপনি জীবনে শান্তি পাবেন।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতির জাতিকাদের ক্রমশই বাড়তি খরচ বাড়তে থাকবে। তাদের নানারকম অশান্তিতে ভুগতে হবে। আপনারা এই সময় খুব ক্লান্ত থাকবেন। বিবাহিত জীবনে অন্যরা হস্তক্ষেপ করতে পারেন। তাই তা আগে থেকেই বাধা দিন, না হলে আপনার সঙ্গে পরিবারে অশান্তি বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, না হলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। সতর্ক থেকে প্রতিটি কাজ করুন তবেই সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+